• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন, অ্যাকাউন্ট ছাড়াই যত সুবিধা

আইটি ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৬, ২০:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ চালু হচ্ছে। নতুন ‘গেস্ট কলিং’ (Guest Calling) ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন ব্যক্তিদেরও কলে আমন্ত্রণ জানাতে পারবেন, যাঁদের অ্যাপটিতে কোনো অ্যাকাউন্ট নেই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারে কল করতে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে একটি কল লিংক তৈরি করে অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করতে হবে। লিংকের মাধ্যমে অতিথিরা কলে যোগ দিতে পারবেন। তবে কল শুরু করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

গেস্ট কলিং ফিচারে ভয়েস ও ভিডিও—দুই ধরনের কলই করা যাবে।

এতে কলের নির্দিষ্ট সময়সীমা নেই। একক কলের পাশাপাশি সর্বোচ্চ ৩২ জনকে নিয়ে গ্রুপ কলও করা যাবে। ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস ও হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে।

অতিথিদের জন্য থাকছে কিছু সীমাবদ্ধতা

নিরাপত্তার জন্য কলের আয়োজক চাইলে অতিথিদের অনুমোদন দেওয়ার ব্যবস্থা চালু রাখতে পারবেন।

সে ক্ষেত্রে লিংকে ক্লিক করার পর অতিথিকে অপেক্ষমাণ কক্ষে থাকতে হবে। আয়োজকের অনুমতি পেলেই তিনি কলে যোগ দিতে পারবেন। আয়োজক চাইলে কোনো অতিথিকে কল থেকে সরিয়েও দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গেস্ট কলেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে। ফলে কলের কথোপকথন সুরক্ষিত থাকবে।

অতিথিরা কলে থাকা অন্য ব্যক্তিদের ফোন নম্বর দেখতে পারবেন না। তবে এই ফিচারের মাধ্যমে সরাসরি বার্তা পাঠানো বা অন্য কাউকে কলে যুক্ত করার সুযোগ তাঁদের থাকছে না।

কলে অংশ নেওয়ার সময় স্ক্রিন শেয়ার করা, থাম্বস-আপ বা হৃদয়ের প্রতিক্রিয়া দেওয়া এবং কথা বলার জন্য হাত তোলার মতো সুবিধাও পাওয়া যাবে। তৈরি করা কল লিংক ব্যবহার না করা হলে ৩০ দিন পর সেটির মেয়াদ শেষ হবে।

যেভাবে ব্যবহার করবেন নতুন ফিচার

গেস্ট কলিং ব্যবহার করতে প্রথমে হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ চালু করতে হবে। এরপর ‘কলস’ ট্যাবে গিয়ে প্লাস আইকনে চাপ দিয়ে ‘নিউ কল লিংক’ নির্বাচন করতে হবে। সেখান থেকে ভয়েস অথবা ভিডিও কল বেছে নিয়ে লিংক তৈরি করা যাবে। পরে সেই লিংক অন্য ব্যক্তির সঙ্গে শেয়ার করলেই তিনি কলে যোগ দেওয়ার সুযোগ পাবেন। অতিথিদের প্রবেশের আগে অনুমোদন নেওয়ার ব্যবস্থা রাখতে চাইলে লিংক তৈরির সময় ‘রিকোয়ার অ্যাপ্রুভাল টু জয়েন’ বিকল্পটি চালু করতে হবে। চাইলে ক্যালেন্ডারে কলের সময় নির্ধারণের সুবিধাও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন

ফেসবুকে ৫০০০ বন্ধুর সীমা উঠছে?

হ্যাকারদের হামলায় লাখো মানুষের তথ্য ফাঁস, সতর্কতা জারি

ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বদলে নিন ব্রাউজারের সেটিংস

এ ছাড়া চলতি বছরের পরবর্তী সময়ে গুগল ক্যালেন্ডার ও আউটলুকের সঙ্গে সমন্বয়ের সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।

নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করার পাশাপাশি অনলাইন মিটিং ও গ্রুপ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি।

কেএম

  • হোয়াটসঅ্যাপ
  • অ্যাকাউন্ট
এ সম্পর্কিত আরও খবর
হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা, যা থাকছে
হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা, যা থাকছে
হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়বেন যেভাবে
চ্যাট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপের জরুরি ৩ সেটিংস
চ্যাট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় হোয়াটসঅ্যাপের জরুরি ৩ সেটিংস
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা
হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।