দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঘটনা এখন শুধু ব্যবসায়িক অ্যাকাউন্টের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন নীতিমালা ভঙ্গের কারণে সাধারণ ব্যবহারকারীর অ্যাকাউন্টও সাময়িকভাবে সীমিত বা স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে। তাই অ্যাকাউন্ট নিরাপদ রাখতে কোন কোন কারণে নিষেধাজ্ঞা আসতে পারে, তা জানা জরুরি।
মোডিফায়েড বা অননুমোদিত অ্যাপ ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে। জিবি হোয়াটসঅ্যাপ ও এফএম হোয়াটসঅ্যাপের মতো অননুমোদিত সংস্করণ ব্যবহার করলে নিরাপত্তা ও গোপনীয়তার ঝুঁকির পাশাপাশি অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে।
অল্প সময়ে অনেক মানুষকে একই ধরনের বার্তা পাঠালেও সেটি স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে। কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ, শুভেচ্ছাবার্তা বা প্রচারণামূলক তথ্য দ্রুত অনেক নম্বরে পাঠানোর ক্ষেত্রেও অ্যাকাউন্টের ওপর ব্যবস্থা নেওয়া হতে পারে।
অপরিচিত বা যেসব ব্যক্তি ফোন নম্বর সংরক্ষণ করেননি, তাদের কাছে নিয়মিত অতিরিক্ত বার্তা পাঠানোও ঝুঁকিপূর্ণ। এতে প্রাপকরা নম্বরটি ব্লক বা রিপোর্ট করতে পারেন। কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে অস্বাভাবিক হারে ব্লক বা রিপোর্ট জমা পড়লে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করতে পারে হোয়াটসঅ্যাপ।
একসঙ্গে অনেক অপরিচিত ব্যক্তিকে কোনো গ্রুপে যুক্ত করাও স্প্যাম আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে সদস্যরা দ্রুত গ্রুপ ছেড়ে গেলে বা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ করলে অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।
তৃতীয় পক্ষের সফটওয়্যার বা অননুমোদিত সেবা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো কিংবা বটের মতো আচরণ করলেও অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত বা নিষিদ্ধ হতে পারে।
এ ছাড়া অ্যাকাউন্টের সামগ্রিক ব্যবহারও হোয়াটসঅ্যাপের নজরদারির আওতায় থাকে। অ্যাকাউন্ট খোলার ইতিহাস, পাঠানো বার্তার ধরন, অন্যদের করা ব্লক ও রিপোর্টসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা হতে পারে। ফলে কোনো একটি নির্দিষ্ট বার্তার কারণে নয়, ধারাবাহিক কিছু আচরণের কারণেও অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে।
নতুন নিবন্ধিত ফোন নম্বর থেকে অল্প সময়ে অনেক মানুষকে বার্তা পাঠানো, একসঙ্গে বহু গ্রুপে যোগ দেওয়া বা বিভিন্ন গ্রুপে দ্রুত বার্তা পাঠানোর মতো কার্যক্রমও সন্দেহজনক হিসেবে বিবেচিত হতে পারে। ফলে নতুন নম্বর ব্যবহারের ক্ষেত্রে অস্বাভাবিক হারে কার্যক্রম পরিচালনা না করাই নিরাপদ।
এমএম/