• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

পাবলিক ওয়াই-ফাই নিরাপদে ব্যবহারে করণীয় কী?

দেশ টিভি ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

ডিজিটাল জীবনে কফি শপ, বিমানবন্দর, হোটেলসহ বিভিন্ন স্থানে পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারের প্রয়োজন হয়। তবে এসব নেটওয়ার্কে ব্যক্তিগত তথ্য চুরি, ম্যালওয়্যার প্রবেশসহ নানা ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি রয়েছে। কিছু সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের আগে প্রথমেই নেটওয়ার্কটির সঠিক নাম নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের কর্মীদের কাছ থেকে নেটওয়ার্কের নাম জেনে নেওয়া উচিত। কারণ, সাইবার অপরাধীরা বৈধ নেটওয়ার্কের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়াই-ফাই তৈরি করে ব্যবহারকারীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নিতে পারে। একই সঙ্গে স্মার্টফোন, ল্যাপটপ বা ট্যাবলেটে স্বয়ংক্রিয়ভাবে ওয়াই-ফাইয়ে যুক্ত হওয়ার সুবিধা বন্ধ রাখা নিরাপদ।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের সময় ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়। ভিপিএন ডিভাইস ও ইন্টারনেটের মধ্যে এনক্রিপ্ট করা সংযোগ তৈরি করে। এতে একই নেটওয়ার্কে থাকা অন্য ব্যক্তির পক্ষে ইন্টারনেট কার্যক্রম থেকে তথ্য সংগ্রহ করা কঠিন হয়। তবে ভিপিএন ব্যবহার করলেই সব ধরনের অনলাইন নিরাপত্তাঝুঁকি দূর হয় না। তাই ভিপিএন ব্যবহারের আগে সেটি সঠিকভাবে কাজ করছে কি না নিশ্চিত হওয়া প্রয়োজন।

পাবলিক নেটওয়ার্কে কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ওয়েব ঠিকানাটি ‘https’ দিয়ে শুরু হয়েছে কি না তা যাচাই করতে হবে। ব্রাউজারের ঠিকানার পাশে তালা চিহ্ন থাকলেও ওয়েবসাইটের সংযোগ নিরাপদ কি না, তা বোঝার ক্ষেত্রে সহায়তা করে।

অপ্রয়োজনে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে অনলাইন ব্যাংকিং বা আর্থিক লেনদেন না করাই ভালো। পাসওয়ার্ড ম্যানেজার, অফিসের গোপনীয় ব্যবস্থা বা গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

পাবলিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার পর ডিভাইসের ফাইল শেয়ারিং সুবিধা বন্ধ রাখা উচিত। এ সুবিধা চালু থাকলে একই নেটওয়ার্কে থাকা অন্য ডিভাইসের সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ তৈরি হতে পারে।

কাজ শেষ হলে ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন করে ডিভাইসের ওয়্যারলেস সেটিংস থেকে নেটওয়ার্কটি ‘ফরগেট’ করে দেওয়া নিরাপদ। কোনো অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করলে কাজ শেষে সাইন আউট করতে হবে এবং স্বয়ংক্রিয় সংযোগের সুবিধাও বন্ধ রাখতে হবে।

ডিভাইসের অপারেটিং সিস্টেম, ওয়েব ব্রাউজার ও অন্যান্য সফটওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা জরুরি। সফটওয়্যার আপডেটের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়।

ম্যালওয়্যার ও ভাইরাসের ঝুঁকি কমাতে নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ডিভাইসে নিয়মিত নিরাপত্তা পরীক্ষা চালানো উচিত।

অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল না করাও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের পাশাপাশি অব্যবহৃত অ্যাপ সরিয়ে ফেলা, ইনস্টলের আগে ব্যবহারকারীদের পর্যালোচনা ও রেটিং দেখা এবং অ্যাপের অনুমতিগুলো যাচাই করা উচিত। সন্দেহজনক কোনো অ্যাপ হলে তা ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।

এমএম/

  • সাইবার নিরাপত্তা
  • পাবলিক ওয়াইফাই
  • ব্যবহার
এ সম্পর্কিত আরও খবর
আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী ব্যাংকের প্রচারণা
‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী ব্যাংকের প্রচারণা
জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর
জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর
পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে জরুরি নির্দেশনা
পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে জরুরি নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।