• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন: দ্বিগুণ কঠিন হচ্ছে আয়ের শর্ত

আইটি ডেস্ক
  ১১ আগস্ট ২০২৬, ০৯:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন ভিডিও নির্মাতাদের জন্য ইউটিউব থেকে বিজ্ঞাপন ও প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করার পথ আরও কঠিন হতে যাচ্ছে। প্ল্যাটফর্মটিতে আয়ের মূল মাধ্যম ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ (ওয়াইপিপি)-এর শর্তাবলীতে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে গুগল মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং মাধ্যম। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৭ থেকে এই নতুন নিয়ম বিশ্বব্যাপী কার্যকর হওয়ার কথা রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এখন থেকে ইউটিউব থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করতে নতুন ক্রিয়েটরদের আরও কঠিন যোগ্যতা পূরণ করতে হবে। সম্প্রতি নতুন এই শর্তের ঘোষণা দিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে আয় শুরু করতে আগ্রহী ক্রিয়েটরদের গত এক বছরে অন্তত ৮ হাজার কোয়ালিফাইড ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ২ কোটি কোয়ালিফাইড শর্টস ভিউ থাকতে হবে।

বর্তমানে এই যোগ্যতা ছিল গত এক বছরে ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ১ হাজার সাবস্ক্রাইবার ও ১ কোটি শর্টস ভিউ। নতুন নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

গুগলের মালিকানাধীন ইউটিউব জানিয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে এরই মধ্যে থাকা ক্রিয়েটরদের ওপর নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না।

এদিকে, শর্টস ক্রিয়েটরস পুল থেকে আয় করতে হলে ক্রিয়েটরদের ৯০ দিনের মধ্যে অন্তত ১ কোটি শর্টস ভিউ ধরে রাখতে হবে। কোনো চ্যানেল এই সীমার নিচে নেমে গেলে তারা পার্টনার প্রোগ্রামে থাকবেন এবং দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবেন। পরে আবার ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউয়ের সীমা অতিক্রম করলে শর্টস থেকেও আয় শুরু হবে।

ইউটিউব বলছে, প্ল্যাটফর্মটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে এসব পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০০ বিলিয়নেরও বেশি শর্টস দেখা হয়। পাশাপাশি টেলিভিশনে প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টারও বেশি সময় ইউটিউব ভিডিও দেখা হচ্ছে।

নতুন নিয়মের ফলে ক্রিয়েটরদের জন্য ইউটিউবের মনিটাইজেশন প্রোগ্রামে প্রবেশ করা এবং সেখানে টিকে থাকা আরও কঠিন হতে পারে। বিশেষ করে শর্টস নির্মাতাদের ওপর এর প্রভাব বেশি পড়ার আশঙ্কা রয়েছে। কারণ, প্ল্যাটফর্মে আয় শুরু করার আগে নিয়মিত বিপুলসংখ্যক দর্শক ধরে রাখার সক্ষমতা দেখাতে হবে তাদের। এতে নতুন ক্রিয়েটরদের কনটেন্ট থেকে আয় করা কঠিন হয়ে উঠতে পারে।

ঘোষণায় ইউটিউব আরও জানিয়েছে, তাদের তুলনামূলক কম খরচের প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন সেবা ইউটিউব প্রিমিয়াম চালু থাকা সব দেশে সম্প্রসারণ করা হচ্ছে।

ক্রিয়েটরদের দেখার সময় ও ভিউয়ের ভিত্তিতে এই সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ দেয়া হবে। এর মধ্যে দীর্ঘ ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা পাবেন ৪৫ শতাংশ।

ইউটিউব বলছে, নতুন প্রিমিয়াম গ্রাহক যুক্ত হওয়ার ফলে ক্রিয়েটরদের আয়ও বাড়তে পারে। কোনো ব্যবহারকারী প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে বিজ্ঞাপন দেখার সময়ের তুলনায় পার্টনাররা গড়ে বেশি আয় করেন।

প্রিমিয়াম লাইটের মাধ্যমে বেশিরভাগ ভিডিও বিজ্ঞাপন ছাড়াই দেখা যায়। পাশাপাশি ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখা এবং ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর সুবিধাও রয়েছে।

আরও পড়ুন

বদলে গেল এক্সে আয় করার নিয়ম

ইউটিউবই অবশ্য একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম নয়, যারা ক্রিয়েটরদের আয় ও পুরস্কারের নিয়ম পরিবর্তন করছে। সপ্তাহান্তে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সও ক্রিয়েটরদের অর্থ দেয়ার পদ্ধতিতে পরিবর্তন এনেছে। নতুন নির্দেশনায় শুধু মৌলিক কনটেন্টকে পুরস্কারের আওতায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এছাড়া চলতি বছরের শুরুতে ফেসবুকও টিকটক ও ইউটিউব থেকে ক্রিয়েটরদের আকৃষ্ট করতে নতুন মনিটাইজেশন প্রোগ্রাম চালু করেছে।

কে

  • ইউটিউব
  • মনিটাইজেশন
  • ডলার
  • উপার্জন
এ সম্পর্কিত আরও খবর
ভুয়া নিয়োগ প্রক্রিয়ার ফাঁদে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি
ভুয়া নিয়োগ প্রক্রিয়ার ফাঁদে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি
প্রাথমিক শিক্ষায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রাথমিক শিক্ষায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
মার্কিন শেয়ারবাজারে ২.৫ ট্রিলিয়ন ডলার উধাও
মার্কিন শেয়ারবাজারে ২.৫ ট্রিলিয়ন ডলার উধাও
মার্কিন নির্বাচনের পর বিশ্ববাজারে স্বস্তি, কমলো ডলারের দাম
মার্কিন নির্বাচনের পর বিশ্ববাজারে স্বস্তি, কমলো ডলারের দাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X