দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টুইটারের লোগো পরিবর্তন করা হবে। সরিয়ে দেওয়া হবে সেই নীল পাখিকে। এমন তথ্য জানিয়েছেন ইলন মাস্ক নিজেই।
রোববার (২৩ জুলাই) মাস্কের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
টুইট করে মাস্ক বলেন, খুব শিগগির আমরা টুইটারের লোগোকে বিদায় জানাব এবং পরবর্তীতে সবগুলো পাখিকেও।
পোস্টে তিনি আরও বলেন, যদি আজ রাতের মধ্যে এক্স সম্বলিত ভালো কোনো লোগো পোস্ট করা হয়, তাহলে আমি আগামীকাল বিশ্বজুড়ে এটিকে চালু করব।
অপর এক টুইট বার্তায় ইংরেজি অক্ষর এক্সয়ের ছবি পোস্ট করেন। পরবর্তীতে তিনি টুইটার স্পেসের অডিও চ্যাটে নিশ্চিত করেন টুইটারের লোগো বদলাচ্ছে।
অক্টোবরে টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক মূল প্রতিষ্ঠানের নাম বদলে এক্স কর্প রাখেন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টুইটার কতৃপক্ষ।
টুইটারের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, নীল রঙের পাখি সম্বলিত টুইটারের লোগো তাদের সবচেয়ে সুপরিচিত সম্পদ এবং এ কারণে আমরা একে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর।
জেডএ