দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে টুইটার ব্যবহারকারীর সংখ্যা কমেছে বেশ কয়েক মাসেই। এবার প্রতিষ্ঠানটির প্রতি ব্যবহারকারীর আগ্রহ বাড়াতে কৌশল হাতে নেওয়া হয়েছে। এবার তারা এই সাইট থেকে আয় করার সুযোগ দিতে নতুন প্রোগ্রাম চালু করেছে।
নতুন এ উদ্যোগের আওতায় টুইটার ব্যবহারকারীদের যেসব কনটেন্টে বিজ্ঞাপন দেখানো হবে, সেগুলো থেকে আয়ের নির্দিষ্ট অংশ দেওয়া হবে।
চলতি মাসের শেষ দিকে এ সময়ের মধ্যেই সব যোগ্য নির্মাতারা মনিটাইজেশনের জন্য আবেদনের সুযোগ পাবেন।
কনটেন্ট নির্মাতাদের কিছু শর্তও জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে নির্মাতাদের অবশ্যই পেইড সাবস্ক্রিপশন -ব্লু ব্যাজের অধিকারী হতে হবে। সবশেষ ৩ মাসে ৫০ লাখের বেশি ইমপ্রেশন থাকতে হবে। কনটেন্ট নির্মাতাকে অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। অ্যাকাউন্ট নাম, বায়ো, প্রোফাইল ছবি ও হেডার ইমেজসহ একটি পূর্ণাঙ্গ প্রোফাইল থাকতে হবে। এ ছাড়া ইমেইল অ্যাড্রেসকে অবশ্যই ভ্যারিফায়েড হতে হবে।
অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু থাকতে হবে।