দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আপনার হার্টের সুস্থতা নির্ভর করে আপনি কতক্ষণ মোবাইলে কথা বলছেন তার ওপর। যত বেশি কথা বলবেন, ঝুঁকি তত বাড়বে। ইউরোপিয়ান হার্ট জার্নাল ডিজিটাল হেলথে এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।
সম্প্রতি এক গবেষণা থেকে জানা গেছে, সপ্তাহে ৩০ মিনিট বা তার বেশি সময় মোবাইলে কথা বললে উচ্চ রক্তচাপের আশঙ্কা বেড়ে যায় অন্তত ১২ শতাংশ। যারা সপ্তাহে ৪-৬ ঘণ্টা মোবাইলে কথা বলেন, তাদের এই ঝুঁকি থাকে ২৫ শতাংশ।
চীনের গুয়ানঝাউয়ের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে, ৩৭ থেকে ৭৩ বছর বয়সী ২ লাখ ১২ হাজার ৪৬ জন মানুষের ওপর এ সমীক্ষা করা হয়। এতে কত বছর ধরে তারা মোবাইল ব্যবহার করছেন, সপ্তাহে কত ঘণ্টা মোবাইলে কথা বলেন, হ্যান্ডস ফ্রি কিংবা স্পিকার ব্যবহার করে কথা বলেন কিনা এসব আলাদাভাবে বিবেচনায় আনা হয়।
বিশ্বের মোট জনসংখ্যার ১০ বছরের বেশি বয়সিদের মধ্যে এক-তৃতীয়াংশেরই মোবাইল রয়েছে। মোবাইল থেকে যে রেডিওফ্রিকোয়েন্সি এনার্জি বের হয় তা শরীরে রক্তচাপ বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করে। যা থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক করে মৃত্যুর ঘটনা ঘটছে দুনিয়াজুড়ে।