• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

নকল চ্যাটজিপিটির হাত থেকে বাঁচতে  যা করবেন 

দেশ টিভি ডেস্ক
  ২৪ জুন ২০২৩, ০৯:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

চ্যাটজিপিটি হালের ফেনোমেনন। আমরা প্রায় সবাই এর সঙ্গে কথা বলে সময় কাটাই। খানিক মজার ছলে। কৃত্রিম বুদ্ধিমত্তা যন্ত্র গাণিতিক বিশ্লেষণে আমাদের পছন্দমতো উত্তর দিয়ে মুগ্ধ করে। অজস্র তথ্য নিত্য যাচাই করে উত্তর তৈরিতে ক্রমেই পারঙ্গম হয়ে উঠছে এটি। কিন্তু চ্যাটজিপিটি সময় কাটানোর আনন্দদায়ক মাধ্যমের পাশাপাশি হয়ে উঠছে বিপদের। সাইবার স্পেসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবরও বিশ্বের নানা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ছে। নকল চ্যাটজিপিটি অ্যাপস প্রযুক্তি-ভাবুকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে। এসব অ্যাপস প্রায়ই অদরকারি তথ্য আর অনুমতি চেয়ে বসে। ইনস্টল করার পর সেলফোন বা ল্যাপটপে ছড়িয়ে দেয় ম্যালওয়্যার। চেয়ে নেয় অকারণ সাবস্ক্রিপশন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুরো পৃথিবী এখন চ্যাটজিপিটি-জ্বরে ভুগছে। কিছু মানুষ অ্যাপ স্টোরে অফিশিয়াল চ্যাটজিপিটি খুঁজে পেতে ভুল করছেন। ভুলভাল অ্যাপ নামিয়ে পড়ছেন বিপদে। এসব অ্যাপ থেকে সাবধান না হলে ব্যক্তিগত তথ্য হুমকির মুখে পড়বে। খানিকটা সচেতন হলেই আমরা বিপত্তি এড়াতে পারি। সচেতন হতেই জানতে হবে কিছু পদ্ধতি।

অ্যাপ পারমিশন ভ্যারিফাই করা চ্যাটবট কার্যপদ্ধতির অতিরিক্ত সন্দেহজনক তথ্য চেয়ে বসলে অনুমতি দেওয়া যাবে না মোটেই; বরং সতর্কভাবে যাচাই করে দেখতে হবে প্রাতিষ্ঠানিক অনুমোদনের তথ্যাবলি। নিজেকেই নাহয় জিজ্ঞেস করে দেখুন, চ্যাটবটের পক্ষে আপনার ফোনের নম্বর বা স্পর্শকাতর তথ্য চাওয়ার যৌক্তিক কারণ আছে কি না।

দেখে নিতে হবে অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠান অ্যাপ ডেভেলপার প্রতিষ্ঠানকে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। মনে রাখতে হবে, চ্যাটজিপিটির এক্সক্লুসিভ ডেভেলপার হলো ওপেন এআই। গুগল প্লেস্টোরে পাওয়া অন্যান্য চ্যাটবট নানা রকম ডেভেলপার প্রতিষ্ঠান থেকে নির্মিত। এসব দেখতে প্রায় একই রকম। চ্যাটজিপিটি দাবি করা অ্যাপকে বিশ্বাস করার আগে অ্যাপ স্টোরে তার পুরো প্রোফাইল পড়ে দেখে নির্মাতা প্রতিষ্ঠান সম্পর্কে নিশ্চিত হতে হবে। তাহলে বোঝা যাবে ওপেন এআইয়ের সঙ্গে এটির সংশ্লিষ্টতা আছে কি না। যদি একটি অ্যাপ চ্যাটজিপিটি বলে দাবি করে নিজেকে কিন্তু ডেভেলপার প্রতিষ্ঠান ওপেন এআই না হয়, সেটি ডাউনলোড করলেই বিপদে পড়তে হবে।

ইউজার রিভিউ আগে যারা ব্যবহার করেছেন, তাদের মতামত পরখ করে দেখা যেতে পারে। অ্যাপ স্টোর বা প্লেস্টোর শীর্ষ রেটিং পাওয়া রিভিউগুলো শুরুতেই দেখায়, যাতে সম্ভাব্য ভোক্তা বোঝেন অধিকাংশ ব্যবহারকারী অ্যাপটিকে ভালো বলছেন। কিছু অসাধু ডেভেলপার পেইড রিভিউ করায় তাদের বিপজ্জনক অ্যাপের জন্য। পাঁচ তারা রিভিউ দেখে বিগলিত হওয়া যাবে না। এমনও হতে পারে, দুই তারা রিভিউ পাওয়া অ্যাপটি আপনার জন্য সঠিক নির্বাচন।

ভুল অ্যাপে সাবস্ক্রিপশন নয় ‘জিনি’ নামের একটি অ্যাপ চ্যাটজিপিটি এবং জিপিটি ফোরের সঙ্গে সম্পর্কিত। ব্যবহারকারীরা বলছেন, এই চ্যাটবট ভুল তথ্য দিচ্ছে। এতে একধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যাকে হ্যালুসিনেশন বলা যেতে পারে। আরও আশঙ্কার বিষয়, কিছু ব্যবহারকারী এটির সাবস্ক্রিপশন বাতিল করতে সমস্যায় পড়ছেন। এমনকি তাঁদের কার্ড থেকে সাপ্তাহিক ভিত্তিতে টাকা কেটে নেওয়া হচ্ছে।

বিনা মূল্যের এবং নিরাপদ বিকল্প খোঁজা নকল জিপিটির আপৎ থেকে বাঁচার একমাত্র সমাধান হলো, ওপেন এআইয়ের চ্যাটজিপিটি, গুগলের বার্ড এবং মাইক্রোসফটের বিং চ্যাট অনলাইন ব্যবস্থায় বিনা মূল্যে ব্যবহার করা। মাসিক বা সাপ্তাহিক টাকা কেটে নেওয়ার আশঙ্কা থেকে বাঁচতে হলে এসব চ্যাট বট সার্ভিস ব্যবহার নিরাপদ। সাফারি বা ক্রোম ব্রাউজার এ ক্ষেত্রে অধিক কার্যকর। এই দুটি ব্রাউজারের মধ্য দিয়ে প্রবেশ করলে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আলাপ চালাতে বাড়তি অ্যাপ ইনস্টল করতে হবে না। এই কয়েকটি সতর্কতা মেনে চললে চ্যাটজিপিটির রমরমার দিনে অনলাইন যাপন হবে নিরাপদ ও আনন্দময়।

  • চ্যাটজিপিটি
  • নকল
  • তথ্যপ্রযুক্তি
এ সম্পর্কিত আরও খবর
বগুড়ায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার
বগুড়ায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার
নকলায় গাছের সঙ্গে ধাক্কায় মোটোসাইকেল আরোহীর মৃত্যু
নকলায় গাছের সঙ্গে ধাক্কায় মোটোসাইকেল আরোহীর মৃত্যু
শীতের রাতে ঘরে ঘরে কম্বল পৌঁছে দিচ্ছেন নকলার ইউএনও
শীতের রাতে ঘরে ঘরে কম্বল পৌঁছে দিচ্ছেন নকলার ইউএনও
গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে 
গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।