দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলার আরোহী নিহত ও চালক আহত হয়েছে।
নিহত যুবক নকলার নারায়নখোলা মাদরাসাপাড়ার কলিম উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (১৮)।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত বরোটার দিকে নকলা উপজেলার কাজাইকাটা-নারায়নখোলা বাজারের দরবার চর জামে মসজিদের সামনে ওই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত বরোটার দিকে মোটরসাইকেলে মনিরুল ইসলাম ও সহিদ নকলার কাজাইকাটা হতে নারায়ণখোলা বাজারে যাচ্ছিল।
যাওয়ার পথে দরবার চর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে লাগে।
এতে ঘটনাস্থলেই মো. মনিরুল ইসলাম মারা যায়। অপর আরোহী সহিদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জেবি