দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান সময়ের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে টিকটক। অনেকেই এখান থেকে বিভিন্ন কনটেন্ট উপভোগ করেন। বিশ্বে এর শতকোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য ইউটিউব মিউজিকের ‘সং ডিটেকশন’ টুলের আদলে নিজেদের অ্যাপে গান খোঁজার নতুন সুবিধা চালু করেছে।
‘সাউন্ড সার্চ’ নামের এ সুবিধা চালুর ফলে গুনগুন করে গান গাইলে বা সুর উচ্চারণ করলেই, সেই গান খুঁজে দেবে টিকটক। অর্থাৎ গানের কথা বা সুর জানা থাকলেই তা দ্রুত খুঁজে পাওয়া যাবে। আবার এতে নতুন গান এবং নতুন শিল্পীর গাওয়া গানও খুঁজে পাওয়া যাবে।
টিকটকের তথ্যমতে, সাউন্ড সার্চ সুবিধা কাজে লাগিয়ে সহজেই নতুন বা পুরোনো গান খুঁজে পাওয়া যাবে। শুধু তা-ই নয়, গানটি যেসব ভিডিওতে ব্যবহার করা হয়েছে, সেসব ভিডিও একসঙ্গে দেখা যাবে। ফলে পছন্দের গান শোনার পাশাপাশি প্রাসঙ্গিক ভিডিওগুলো দেখা যাবে।
টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের পছন্দের গান দ্রুত খুঁজে পাওয়ার সুযোগ দিতেই এ সুবিধা চালু করা হয়েছে। বর্তমানে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশের টিকটক ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।
এস