দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে রি-শেয়ার অপশন যুক্ত হচ্ছে।
এর আগে ইনস্টাগ্রামে স্ট্যাটাস রি-শেয়ার অপশন চালু ছিল। অর্থাৎ কেউ তার স্ট্যাটাসে পোস্ট করে সেখানে যদি আপনাকে মেনশন করে থাকেন তাহলে তা নিজের স্ট্যাটাসে শেয়ার করা যায়। এবার এই ফিচার হোয়াটসঅ্যাপেও আসছে। ফলে মেটার মালিকানাধীন এই অ্যাপেও স্ট্যাটাস রি-শেয়ার করা যাবে। তবে এতদিন এই সুযোগ ছিল না। শুধুমাত্র অন্যের স্ট্যাটাস দেখা যেত।
সংস্থাটি ধারণা করছে নতুন এই ফিচার ব্যবহারকারীদের কাছে অ্যাপের গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে তুলবে।
অন্যদিকে ভিডিও কলিংকে আরো আকর্ষণীয় করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এতে যুক্ত করা হচ্ছে এআই ফিল্টার। যার সাহায্যে ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের সুবিধা পাবেন।
ওয়েবিটাইনফোর তথ্যমতে, বর্তমানে বেটা ব্যবহারকারীদের একাংশ এআই ফিল্টার ব্যবহারের সুযোগ পেয়েছেন। তারা ভিডিও কলের সময় নিজেদের মুখে এআই ফিল্টার ব্যবহার এবং অনেক ধরনের অ্যাফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এস