• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর সহজ ৫ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ১৫ জুলাই ২০২৪, ১৫:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইদানিং বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার সমস্যা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এ নিয়ে নানা ধরনের অভিযোগ করছেন গ্রাহক ও ব্যবহারকারীরা। প্রতি মাসে এমন অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিলের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সামাজিক মাধ্যমেও এটি নিয়ে আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্কের শেষ নেই। তবে এক্ষেত্রে আপনি নিজে কতটা সতর্কতা অবলম্বন করেছেন সেটিও দেখার বিষয়। যদি না করে থাকেন তাহলে এখনই সতর্ক হয়ে যান। ফলে কিছুটা হলেও বিদ্যুৎ বিল কমিয়ে আনা সম্ভব।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এক্ষেত্রে আপনি কয়েকটি পদ্ধতি অনুসরণ করে সহজেই বিদ্যুৎ বিল কমাতে পারেন। সম্প্রতি এ বিষয়ে একটি ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বিদ্যুৎ বিল কমানোর কিছু পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। তাহলে চলুন সেসব কী কী জেনে নেওয়া যাক:

বৈদ্যুতিক সরঞ্জামাদির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা

বাসা-বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামাদি যেমন―ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, রুম হিটার, রাইস কুকার, এসিসহ অন্যান্য ব্যবহারের জিনিস নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। এতে যেমন বিদ্যুৎ বেশি খরচের কারণ জানা যায়, একইসঙ্গে বৈদ্যুতিক যেকোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এসব পণ্যে যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে বিল বেশি আসা স্বাভাবিক।

প্রয়োজন শেষে ইলেকট্রনিক গেজেটসের প্লাগ খুলে ফেলা

যেকোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার শেষে তার প্লাগ সঙ্গে সঙ্গে খুলে ফেলা উচিত। অনেক সময় দেখা যায়, প্রয়োজন শেষ হওয়ার পরও গেজেটগুলো স্ট্যান্ড বাই মোডে রাখা হয়। আবার কোনো বাতি, ফ্যান, টেলিভিশন ও কম্পিউটারের প্লাগ লাগানো থাকে। এতে বিদ্যুতের খরচ হয়। এদিকে যদি নজর না দিয়ে থাকেন, তাহলে এখনই সতর্ক হোন।

বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করা

বিল কমানোর কার্যকর উপায় হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক পণ ব্যবহার করা। পুরনো বাতি বদলে এলইডি বাতি ব্যবহার করুন। এতে বিদ্যুৎ খরচ হয় কম। রেফ্রিজারেটর ও এসির মেশিন ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন সামগ্রী ব্যবহার করুন। আয়রন মেশিন কেনার আগে স্বয়ংক্রিয় পাওয়ার সিস্টেম থাকা পণ্যটি নিন। এতে প্রয়োজনের বাইরে যন্ত্রটি বিদ্যুৎ নেবে না এবং আপনার খরচও কমে আসবে।

আরও পড়ুন

গুগল ম্যাপসের লাইভ ভিউ সুবিধার ব্যবহার

রিস্টার্ট ও টাস্কবারের ত্রুটি সমাধান করল মাইক্রোসফট

নিয়মিত মিটার পরীক্ষা করা

বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কয়েক দিন পরপর মিটার পরীক্ষা করা উচিত। এক্ষেত্রে যদি স্বাভাবিকের তুলনায় বিদ্যুতের ইউনিট বেশি পরিমাণে খরচ হয়, তাহলে সতর্ক হোন। পাশাপাশি বিষয়টি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানকে অবহিত করুন।

সৌর বিদ্যুৎ ব্যবহার করা

বাড়িতে সৌর বিদ্যুৎ থাকা হচ্ছে সবচেয়ে নিরাপদ। এতে প্রাথমিকভাবে বিদ্যুৎ স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ কিছুটা বেশি হবে। তবে এতে দীর্ঘমেয়াদি সুফল উপভোগ করতে পারবেন। আবার লোডশেডিংয়েরও ভাবনা নেই। ফ্যান, রেফ্রিজারেটর, এসি, কম্পিউটার, টেলিভিশনসহ প্রয়োজনীয় সবই ব্যবহার করতে পারবেন সৌর বিদ্যুতের মাধ্যমে। এতে আপনার বাড়ির বিদ্যুতের বিল অনেক অংশে কমে আসবে।

এস

  • বিদ্যুৎৎ বিল
  • বিল কমানোর উপায়
  • বিদ্যুৎৎ বিল বেড়ে যাওয়া
  • তথ্যপ্রযুক্তি
এ সম্পর্কিত আরও খবর
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
৭টি পদে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি 
৭টি পদে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি 
অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি
অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি
এবার হোয়াটসঅ্যাপ থেকে কল করা যাবে অন্য অ্যাপে
এবার হোয়াটসঅ্যাপ থেকে কল করা যাবে অন্য অ্যাপে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।