দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ। এটি এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, হোটেল-রেস্তোরাঁ, রাস্তাঘাট, বিভিন্ন লোকেশনের এক বিশাল সমাহার। এতে পথের দিকনির্দেশনা দেখার পাশাপাশি নিজের ভৌগোলিক অবস্থানও সরাসরি দেখা যায়। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্যও (লাইভ লোকেশন) শেয়ার করা যায়। কিন্তু চাইলেও একই স্থানে ভ্রমণ করতে যাওয়া সব ব্যক্তির অবস্থান একসঙ্গে দেখা যায় না। ফলে আলাদাভাবে প্রত্যেকের অবস্থান জানতে হয়। এ সমস্যা সমাধানে ‘মাল্টিকার নেভিগেশন’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে গুগল ম্যাপস।
এ সুবিধা চালু হলে ভিন্ন লোকেশন থেকে একই স্থানে যাওয়া সব গাড়িকে গন্তব্যের দিকনির্দেশনা দেখানোর পাশাপাশি, অন্যদের কাছে তাদের অবস্থান জানাবে গুগল ম্যাপস। ফলে ভিন্ন গাড়িতে থাকলেও সবার অবস্থান একসঙ্গে দেখা যাবে।
গুগল ম্যাপসে এ সুবিধা চালু হলে নিজের গাড়ির অবস্থান জানানোর পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে অন্য গাড়িগুলোর কতক্ষণ সময় লাগতে পারে, তা-ও জানা যাবে। ফলে সহজেই গন্তব্যে পৌঁছানোর আগে বিরতি নেওয়ার স্থান নির্বাচন করা যাবে। তবে গুগল ম্যাপসের এ সুবিধা হঠাৎ চালু করা যাবে না। বরং ভ্রমণ শুরুর আগে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে মাল্টিকার নেভিগেশনের সুবিধা ব্যবহারের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের অনুরোধ পাঠাতে হবে।
নতুন এ সুবিধা চালুর জন্য ব্যবহৃত প্রযুক্তি নিজেদের দখলে রাখতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব কার্যালয়ে আবেদন করেছে গুগল। তবে কবে নাগাদ এ সুবিধা চালু হবে বা অর্থের বিনিময়ে সুবিধাটি ব্যবহার করতে হবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল।
এস