দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্ন্যাপচ্যাট, নামটি কমবেশি সবার কাছেই পরিচিত। প্রতিদিন ১৭৮মিলিয়ন স্মার্টফোন ইউজার অন্তত একবার হলেও এই অ্যাপটি ব্যবহার করেন। ব্যবহারকারীদের ছবি ও ভিডিও আদানপ্রদানের পাশাপাশি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এর সুবিধা প্রদান করে থাকে। আপাতদৃষ্টিতে মিলেনিয়ালদের অ্যাপ মনে হলেও এতে সব বয়সের ব্যবহারকারীই রয়েছে। তবে অপরিচিতরা যাতে কম বয়সী ছেলেমেয়ে বা টিনএজারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে না পারে, সে জন্য নতুন সুরক্ষাসুবিধা যুক্ত করেছে স্ন্যাপচ্যাট।
অনলাইন পরিসরে সুরক্ষিত রাখতে স্ন্যাপ এক ব্লগে কমিউনিটির জন্য চালু করা নতুন সুরক্ষাসুবিধা সম্পর্কে ঘোষণা দেওয়া হয়। স্ন্যাপচ্যাটের গ্লোবাল হেড অব প্ল্যাটফর্ম সেফটি জ্যাকলিন বিউশারে এ ঘোষণা দেন।
নতুন এসব সুরক্ষাসুবিধা চালু হলে সন্দেহজনক ও অপরিচিত কোনো অ্যাকাউন্ট থেকে টিনএজারদের বার্তা পাঠালে একটা সতর্কতাবার্তা পাঠানো হবে। সেই বার্তার নিচে অপরিচিত ব্যক্তিকে ব্লক করার সুযোগ থাকবে। গত বছরের নভেম্বরে এই সুবিধা চালু হলেও এখন নতুন হালনাগাদে একে আরো উন্নত করা হয়েছে। যেসব অ্যাকাউন্ট অন্য কোনো ব্যবহারকারী ব্লক করেছে বা ভিন্ন স্থান থেকে কোনো অপরিচিত অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠালে ইন-অ্যাপ ওয়ার্নিং দেখাবে স্ন্যাপচ্যাট।
এ ছাড়া মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে এবং কোনো প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকার ইতিহাস থাকলে সেই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাঠানোর সুযোগ বন্ধ করবে স্ন্যাপচ্যাট। ফলে টিনএজাররা আরও সুরক্ষিত থাকবে। আবার স্ন্যাপচ্যাটের লোকেশন শেয়ারিংয়ে টিনএজারদের জন্য সুরক্ষা বাড়ানো হচ্ছে। ফলে ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন—কার সঙ্গে সে লোকেশন শেয়ার করছে। টিনএজারদের সুরক্ষাসুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন সময় নানা ধরনের সুবিধা চালু করে স্ন্যাপচ্যাট।
এর আগে গত বছর ১৩ থেকে ১৭ বছর বয়সীদের নিরাপদে অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে সুরক্ষাসুবিধা চালু করে স্ন্যাপচ্যাট। তখন অপরিচিত ব্যক্তিদের বিষয়ে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের অনুপযুক্ত কনটেন্ট ব্লক করে প্রেরকদের অ্যাকাউন্টে স্ট্রাইক দেওয়ার সুযোগ চালু হয়। একাধিকবার স্ট্রাইক পেলে সেই অ্যাকাউন্ট বাতিলও করা হয়। পাশাপাশি নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক চ্যাটবট চালুর পর সেখানে সুরক্ষা বৃদ্ধির জন্য সেফটি টুল চালু করেছিল প্রতিষ্ঠানটি।
এস