• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ৩০ মে ২০২৪, ১৩:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং ফিচার চালু হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যদিও স্ক্রিন শেয়ারিং ফিচারের ঘোষণা গত বছরই দেওয়া হয়েছিল। যা এবার সবার জন্য উন্মুক্ত হলো। ভিডিও কলের সময় এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলোর সঙ্গে এবার প্রতিযোগিতায় নামলো হোয়াটসঅ্যাপ। ইউজাররা এখন কল চলাকালীন সময়ে এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সহজেই লাইভ ভিউ শেয়ার করতে পারবেন। তার আগে স্ক্রিন শেয়ারিং ফিচার চালুর পদ্ধতি জেনে নেওয়া যাক:

স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করতে চাইলে প্রথমেই দেখে নিন অ্যাপ আপডেট আছে কি না। কারণ এটি চালু করতে হলে হোয়াটসঅ্যাপ আপডেট থাকতে হবে। মোবাইল ফোনে কাউকে ভিডিও কল করলে ডিসপ্লের নিচে স্ক্রিন শেয়ারিং আইকন আসবে। সেই আইকনে ক্লিক করলেই একটা উইন্ডো পপ আপ হবে। জানতে চাইবে, ইউজার স্ক্রিন শেয়ার করতে চান কি না।

এটা নিশ্চিত করলে শুরু হবে কাউন্টডাউন। ৩…২…১ এবং তারপরই স্ক্রিনে কলে থাকা ইউজার দেখতে পাবেন। এরপর স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করলেই স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে যাবে।

ডেস্কটপেও এই ফিচার ব্যবহার করতে পারবেন ইউজাররা। এর জন্য ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হবে। ভিডিও কল শুরু করে উইন্ডোতে শেয়ার আইকনে ক্লিক করলে পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট কল শেয়ার করার জন্য উইন্ডো পপ আপ হবে। তারপর পুরোটাই ফোনের মতো। বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশনে ফিরে গিয়ে স্ক্রিন শেয়ারিং আইকনে পুনরায় ক্লিক করতে হবে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে নতুন যে সুবিধা আসছে

হোয়াটসঅ্যাপের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অফিসের নথিপত্র শেয়ার করুন কিংবা পরিবারের সঙ্গে ছবি, ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিংবা অনলাইনে কেনাকাটা – স্ক্রিন শেয়ারিং ফিচারের মাধ্যমে লাইভ ভিউ শেয়ার করুন।

এ ছাড়াও হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে, স্ক্রিন শেয়ারিং এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত। অর্থাৎ ভিডিও কলে যাই শেয়ার করা হোক না কেন বিষয়বস্তু ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কলের বাইরের কেউ তা রেকর্ড করতে পারবে না, এমনকি হোয়াটসঅ্যাপও নয়।

এস

  • স্ক্রিন শেয়ারিং ফিচার
  • হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  • যোগাযোগ মাধ্যম
  • তথ্যপ্রযুক্তি
এ সম্পর্কিত আরও খবর
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
৭টি পদে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি 
৭টি পদে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে চাকরি 
অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি
অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে নিরাপত্তাত্রুটি
এবার হোয়াটসঅ্যাপ থেকে কল করা যাবে অন্য অ্যাপে
এবার হোয়াটসঅ্যাপ থেকে কল করা যাবে অন্য অ্যাপে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।