দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে ছবি, ভিডিও ও নানা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করা হয়। তাই অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা বাড়াতে আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে একাধিক পরিবর্তন নিয়ে আসছে অ্যাপটি। এরই ধারাবাহিকতায় এবার ওয়েব ভার্সনের জন্য লক চ্যাট ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
খুব শিগগিরই এই ফিচারটি সবাই ব্যবহার করতে পারবেন। এতে ব্যবহারকারীরা ডিভাইসে বায়োমেট্রিক্সের বাড়তি সুবিধা পাবেন। মূল ডিভাইসে লক থাকলে ওয়েবেও লক থাকবে। এর ফলে অন্য কেউ চ্যাটের অ্যাক্সেস পাবে না।
সম্প্রতি ওয়েবেটাইনফো এ নতুন ফিচারের স্ক্রিনশট শেয়ার করেছে। পরীক্ষামূলকভাবে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৪ ও ১১.৯ ভার্সনের ফোনগুলোতে ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, ‘সিক্রেট কোড কনফিগার করলে সুরক্ষিত কথোপকথনগুলো লিঙ্ক করা ডিভাইসের চ্যাট লিস্ট থেকে অদৃশ্য হয়ে যাবে।’
নতুন এই ফিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ব্যবহারকারীকে মূল ডিভাইসের সেটিংসে গিয়ে সিক্রেট কোড তৈরি করতে হবে। এরপর চ্যাট লক পিন দিয়ে লিঙ্ক ডিভাইসে চ্যাট দেখা যাবে।
বেটা ভার্সনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিভাইসে সেটআপ করা সিক্রেট কোড সব লিঙ্ক করা ডিভাইসে ব্যবহার করা যাবে, যাতে ব্যবহারকারীকে প্রতিটা ডিভাইসের জন্য আলাদা আলাদা ভাবে সেটআপ করতে না হয়।
এর আগে হোয়াটসঅ্যাপে লক করা চ্যাট শুধুমাত্র ব্যবহারকারীদের ফোনে সামঞ্জস্যপূর্ণ ছিল। তাই ব্যবহারকারীরা যদি একটি ব্রাউজারে হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার করতো তাহলে লক করা চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে সবার কাছে দৃশ্যমান হতো। তবে লক চ্যাট ফিচারের কারণে এখন আর এই সমস্যা থাকছে না।
এস