• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

অনলাইন থেকে অ্যাপ নামানোর আগে সতর্ক হোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  ২০ মে ২০২৪, ১৫:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনেকেই অনলাইন থেকে স্মার্টফোনে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ নামিয়ে ব্যবহার করেন। কিন্তু সেখানে থাকা সব অ্যাপ আপনার জন্য নিরাপদ নয়। কারণ, এসব অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধীরা স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার ও ভাইরাস প্রবেশ করিয়ে থাকে। আর সেই ভাইরাস প্রবেশ করার পরই গোপনে দূর থেকে ব্যবহারকারীদের ওপর নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে থাকে। ফলে ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে থাকেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তাই অনলাইন থেকে অ্যাপ নামানোর আগে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। চলুন সেসব জেনে নেওয়া যাক:

১. অপরিচিত অ্যাপ স্টোর বা ওয়েবসাইট থেকে অ্যাপ না নামানো

অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা সহজেই গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরের মাধ্যমে বিভিন্ন অ্যাপ নামানোর সুযোগ পেয়ে থাকেন। ব্যবহারকারীদের নিরাপদ রাখতে নিজেদের স্টোরে কোনো প্রতিষ্ঠানের অ্যাপ প্রদর্শনের আগেই ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল ও অ্যাপল। ফলে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে থাকা অ্যাপগুলো তুলনামূলক বেশি নিরাপদ।

কিন্তু অনেকেই বিভিন্ন প্রলোভনে পড়ে অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে অ্যাপ নামিয়ে থাকেন। এসব অ্যাপের বেশির ভাগই ম্যালওয়্যার ও ভাইরাস ছড়িয়ে স্মার্টফোন থেকে গোপনে তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের পাঠাতে থাকে। তাই অনলাইন থেকে অ্যাপ নামানোর সময় সব সময় থার্ড পার্টি অ্যাপ স্টোরের বদলে অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে হবে।

২. অ্যাপের গোপনীয়তা নীতিমালা ও শর্ত জানা

অ্যাপ নামানোর আগে অনেকেই অ্যাপটির গোপনীয়তা ও নীতিমালার শর্ত পড়েন না। এতে ব্যবহারকারীদের অজান্তেই অনেক অ্যাপ নামানোর সময় স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণের পাশাপাশি তথ্য সংগ্রহের অনুমতি নিয়ে নেয়। এর মাধ্যমে ফোন থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের ইতিহাস, পছন্দ বা অপছন্দের তথ্য সংগ্রহ করতে পারে অ্যাপগুলো। ফলে সাইবার হামলা ঝুঁকি তৈরি হয়। এই সমস্যা সমাধানে অ্যাপ নামানোর আগেই সেটির নীতিমালাসহ তথ্য সংগ্রহের শর্তাবলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

৩. অ্যাপের তথ্য ব্যবহার নীতিমালা জানতে হবে

বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া বেশির ভাগ অ্যাপই ফোন থেকে নিয়মিত তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের ইতিহাস, পছন্দ বা অপছন্দের তথ্য সংগ্রহে করে থাকে। এসব তথ্য কাজে লাগিয়ে পরে ব্যবহারকারীদের পছন্দমতো বিজ্ঞাপন প্রচার করে থাকে অ্যাপগুলো। শুধু তাই নয়, বেশ কিছু অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রিও করে থাকে। তাই অ্যাপ নামানোর আগে অবশ্যই অ্যাপের তথ্য সংগ্রহ ও ব্যবহারের নীতিমালা দেখে নিতে হবে।

আরও পড়ুন

ফোনের স্টোরেজ ফুল, খালি করবেন যেভাবে

৪. অন্য ব্যবহারকারীদের মতামত জানা

অ্যাপ নামানোর আগে নির্মাতা প্রতিষ্ঠানের পরিচয় ভালোভাবে যাচাই করার পাশাপাশি অ্যাপটির অন্য ব্যবহারকারীদের মতামতও ভালোভাবে জানতে হবে। অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা যদি ভালো না হয় তবে অ্যাপটি না নামানোই ভালো।

৫. অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহের অনুমতি

অ্যাপ নামানোর সময়ই কাজের প্রয়োজনে ব্যবহারকারীদের কাছে থেকে স্মার্টফোনের মাইক্রোফোন, কল লগ, ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্র ব্যবহারের অনুমতি নিয়ে নেয় বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান। তবে অ্যাপটি অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহের অনুমতি চাইছে কি না, তা খতিয়ে দেখতে হবে। যেমন ক্যালকুলেটর অ্যাপের জন্য স্মার্টফোনের মাইক্রোফোন ও কল লগের মতো তথ্য সংগ্রহের প্রয়োজন নেই। তাই অপ্রয়োজনে তথ্য সংগ্রহের অনুমতি নেওয়া অ্যাপগুলো নামানো থেকে বিরত থাকতে হবে।

এস

  • স্মার্টফোন
  • ক্ষতিকর ম্যালওয়্যার
  • ভাইরাস প্রবেশ করানো
  • সতর্ক হোন
  • তথ্যপ্রযুক্তি
এ সম্পর্কিত আরও খবর
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
যেসব স্মার্টফোনে ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না
দিনে একবার স্মার্টফোন চার্জ দিলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়?
দিনে একবার স্মার্টফোন চার্জ দিলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়?
ফেসবুকে তরুণীর সঙ্গে প্রেম, সাক্ষাতের পর স্মার্টফোন নিয়ে উধাও
ফেসবুকে তরুণীর সঙ্গে প্রেম, সাক্ষাতের পর স্মার্টফোন নিয়ে উধাও
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।