দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি ইনস্টাগ্রাম। এতে অনেকেই নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেগুলো সহজে সবাইকে দেখার সুযোগ দিতে ব্যবহারকারীদের ফিডে প্রদর্শন করে থাকে অ্যাপটি। কিন্তু, মাঝেমধ্যেই এখানে অশ্লীল ছবি বা ভিডিওর পাশাপাশি হিংসাত্মক ভাষা, তামাকজাত পণ্যের ব্যবহারসহ বিভিন্ন ধরনের স্পর্শকাতর তথ্যও দেখা যায়। যার ফলে অনেকেই বিরক্ত হন।
তবে আপনি চাইলেই নিজের ইনস্টাগ্রাম ফিডে স্পর্শকাতর ছবি বা ভিডিও প্রদর্শন বন্ধ করতে পারবেন। তার আগে ইনস্টাগ্রামে স্পর্শকাতর ছবি বা ভিডিও প্রদর্শন বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক:
১. স্পর্শকাতর ছবি বা ভিডিও প্রদর্শন বন্ধের জন্য প্রথমেই আপনাকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে।
২. তারপর নিচের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. এরপর পরের পৃষ্ঠার ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে হোয়াট ইউ সি অপশনের নিচে থাকা সাজেস্টেড কনটেন্ট নির্বাচন করতে হবে।
৪. এবার কনটেন্ট ফ্রম অ্যাকাউন্টস দ্যাট ইউ ডোন্ট ফলো এর নিচে থাকা সেনসিটিভ অপশন নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় স্পর্শকাতর হিসেবে বিবেচিত বিভিন্ন বিষয়ের নাম দেখা যাবে।
৫. এরপর যেসব বিষয়ের ছবি বা ভিডিও দেখতে আগ্রহী না, সেগুলো প্রদর্শিত অপশন থেকে নির্বাচন করতে হবে।
৬. এবার পপআপের নিচে থাকা কনফার্ম বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রাম ফিডে সেসব বিষয়ের ছবি বা ভিডিও আর দেখা যাবে না।
এস