দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে ছবি, ভিডিও ও নানা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করা হয়। তাই অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা বাড়াতে আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে একাধিক পরিবর্তন নিয়ে আসছে অ্যাপটি। এরই ধারাবাহিকতায় আবারও একটি নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
এখন হোয়াটসঅ্যাপ চালু করলেই সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস (ইউআই) চোখে পড়ছে। এছাড়া গত সপ্তাহে আইওএস বিটার জন্য নতুন স্টিকার মেকার শর্টকাট চালু করেছে। যা এবার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এআই সাপোর্ট যুক্ত হলো।
মূলত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটার স্টিকার সেকশনে বেশ কিছুদিন আগে থেক, কিছু ইউজাররা কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই যেমন খুশি স্টিকার তৈরির শর্টকাট দেখতে পাচ্ছিলেন।
সেক্ষেত্রে এখন মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মটির খুঁটিনাটি আপডেট প্রদানকারী পোর্টাল ডাব্লিউএবিটাইনফো জানায়, এখন সংস্থাটি অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য স্টিকার তৈরির শর্টকাট তো অফার করছেই সেইসঙ্গে সাধারণ স্টিকার মেকার টুলের থেকে আলাদাভাবে এআই ভিত্তিক স্টিকার তৈরির ফিচারও যুক্ত করা হয়েছে। এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১০.২৩-এ খুঁজে পেয়েছে ডাব্লিউএবিটাইনফো। যার একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। এবার চলুন স্টিকার তৈরির পদ্ধতি জেনে নেওয়া যাক:
আইওএসের মতোই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনের গ্যালারির ছবি কাজে লাগিয়ে পার্সোনালাইজড স্টিকার তৈরি করতে হবে। এ জন্য ফোনের স্ক্রিনে দুটি পপ-আপ দেখা যাবে। এআই ভিত্তিক স্টিকার তৈরি করতে আগ্রহীদের সিলেক্ট করতে হবে ক্রিয়েট অপশনের পাশে থাকা ইউজ এআই অপশনটি।
তবে অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ বিটা ২.২৪.১০.২৩ আপডেট ইনস্টল করে ফিচারটি পেয়েছেন কিনা পরীক্ষা করে দেখতে পারেন। মূলত প্রতিষ্ঠানটি সম্প্রতি নির্দিষ্ট কয়েকটি দেশের বিটা ইউজারদের জন্যই এই ফিচার নিয়ে এসেছে। তাই নতুন স্টিকার শর্টকাট পেতে সবাইকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।
এস