দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর জিলা স্কুলে এই বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ মেধা ও মনন কাজে লাগিয়ে উদ্ভাবন করা প্রজেক্ট প্রদর্শন করে। এই সব প্রজেক্টের মধ্যে সবার নজর কেড়েছে এআই কন্ট্রোলার সিস্টেমের একটি ‘আটো আই স্মার্ট কার’।
গাড়িটি তৈরি করেছেন চৌগাছা উপজেলার চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অকিমুল ইসলাম রিফাত। শারীরিক প্রতিবন্ধকতাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মেধা কাজে লাগিয়ে প্রায় ৪ থেকে ৫ মাস পরিশ্রম করে এই গাড়ি বানিয়েছেন। যা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা।
দিনমজুর বাবা আবু খায়ের ছেলেকে তার তৈরি গাড়িসহ ভ্যান গাড়িতে করে মেলায় নিয়ে এসেছেন। প্রদর্শনী শেষে রিফাত বন্ধুদের সঙ্গে নিয়ে সেই গাড়িতে চড়ে বেরিয়েছেন শহরের দড়াটানা, কোর্ট মোড়, কালেক্টরেট চত্বর এলাকায়। এ সময় অবাক হয়ে রিফাতের দিকে তাকিয়ে ছিলেন অনেকেই।
যশোর জেলা স্কুল অডিটোরিয়ামের সামনে কথা হয় অকিমুল ইসলাম রিফাতের সাথে। সে বলে, প্রয়োজন থেকেই আবিস্কার হয়। আমার শারীরিক অক্ষমতার কারণে আমার চলাচলে অসুবিধা হতো। আমি এমন কোনো কিছুর প্রয়োজন অনুভব করছিলাম। তারপর নিজের মেধা কাজে লাগিয়ে এআই কন্ট্রোল এই গাড়িটি তৈরি করেছি। আমার মতো যারা একা একা চলাচল করতে পারে না এই গাড়িটি তাদের উপকারে আসবে। আমি মনে করি আমার এই উদ্ভাবন যদি বাজারে আনা হয় এটা দেশের হাজার হাজার প্রতিবন্ধির চলাচলে ভূমিকা রাখবে।
রিফাতের বাবা আবু খায়ের বলেন, আমার ছেলেকে নিয়ে বিজ্ঞান মেলায় এসেছি। তার এই গাড়ি সবার নজর কেড়েছে।
তাজুল ইসলাম নামে এক দর্শনার্থী বলেন, দূর থেকে দেখলাম একটা ছোট্ট গাড়ি দ্রুত জিলা স্কুলের সামনের রাস্তা দিয়ে স্কুল মাঠের দিকে যাচ্ছে। এসে দেখি মেলায় একজন শারীরিক প্রতিবন্ধি ছেলে নিজের তৈরি গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। বিষয়টা দেখে মুগ্ধ হয়ে গেছি। মানুষের ইচ্ছা শক্তির কাছে শারীরিক জটিলতা আসলে কিছুই না।
চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম বলেন, জুনিয়র সেক্টরে আমাদের এই রিফাতের প্রজেক্টটা। আমাদের স্কুলের প্রতিনিধিত্ব করছে সে। রিফাত শারীরিক প্রতিবন্ধি হলেও সে অন্যদের তুলনায় যথেষ্ঠ মেধাবী।
এস