দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের বাজারে শাওমি ও হুয়াওয়ের মতো স্থানীয় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার কারণে চাপের মুখে রয়েছে অ্যাপল। ২০২৪ সালের প্রথম তিন মাসে আইফোন বিক্রি সামগ্রিকভাবে ১০ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, গত বছরের সেপ্টেম্বরে বাজারে আসা আইফোন ফিফটিনের চাহিদা কমায় আয়েও বিরূপ প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে কোম্পানিটির রাজস্ব কমে ৯০ দশমিক ৮ বিলিয়নে দাঁড়িয়েছে। যা বিক্রির হিসেবে এক বছরেরও বেশি সময় ধরে সবচেয়ে বড় পতন। একমাত্র ইউরোপ ছাড়া বাকি সব অঞ্চলে অ্যাপলের বিক্রি কমে গেছে। প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ কোম্পানিটির সর্বশেষ আর্থিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
অ্যাপলের আইফোন বিক্রি কমার অন্যতম একটি কারণ হচ্ছে চীনের বাজার হারানো। বিশেষ করে জাতীয়তাবাদ, অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্ধমান প্রতিযোগিতা বাজার ব্যবস্থায় পরিবর্তন এনেছে। তাই, আয় বাড়াতে এবার নতুনভাবে ভাবছে প্রতিষ্ঠানটি। এমনকি, বিনিয়োগকারীদের কাছ থেকে ১১ হাজার কোটি ডলার মূল্যের শেয়ার কিনে নেয়ার (বাই ব্যাক) কথাও জানিয়েছে কোম্পানিটি। এ ছাড়া শেয়ার কেনার জন্য ১১০ বিলিয়ন ডলার আলাদা করে রাখা হয়েছে।
বিনিয়োগ প্রতিষ্ঠান ডিএ ডেভিডসনের জ্যেষ্ঠ সফটওয়্যার বিশ্লেষক গিল লুরিয়া বলেন, হুয়াওয়ের মতো কোম্পানিগুলো চীনে ভালো করে। কারণ এটি তাদের স্বদেশী ব্র্যান্ড।
বিবিসির টুডে প্রোগ্রামকে দেওয়া বক্তব্যে গিল লুরিয়া বলেন, প্রায় চার বছর আগে ‘আইফোন ১২’ বাজারে আনার পর থেকে অ্যাপলের হ্যান্ডসেটে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি দেখা যায়নি। সেই সময় অ্যাপল ৫জি সংযোগের প্রবর্তন করেছিল। যা অনেক গ্রাহককে ফোন আপগ্রেড করতে বাধ্য করেছিল।
অ্যাপল প্রধান টিম কুক অবশ্য বিনিয়োগকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের বাজার নিয়ে অ্যাপলের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগের কথা উল্লেখ করে অ্যাপল প্রতিশ্রুতি দিয়েছে, সামনের মাসগুলোতে নতুন আইফোন বাজারে এলে এর বিক্রি বৃদ্ধি পাবে।
এস