দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকেই অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম আপডেট করেন না। ফোনে মাঝে মধ্যেই আপডেটের নোটিফিকেশন আসে। কিন্তু তাতে খুব একটা গুরুত্ব দেন না। বরং মনে করেন আপডেট না করলে কী আর হবে। আর এভাবে মাসের পর মাস রেখে দিয়েছেন।
কিন্তু, যখন ফোনে বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন চিন্তায় পড়ে যান। কিভাবে ঠিক করবেন তা নিয়ে নাজেহাল হতে হয়। এই সমস্যাগুলো মূলত ফোন আপডেট না দেওয়ার কারণেই দেখা দেয়। এবার কিছুক্ষণ ব্যবহারের পরেই গরম হয়ে যাওয়া। বার বার হ্যাং করার মতো সমস্যাও দেখা দিতে থাকে। আর এভাবে বেশিদিন চললে আপনার ফোনটি একেবারেই নষ্ট হয়ে যেতে পারে।
তাই সঠিক সময়ে স্মার্টফোনের সফটওয়্যার আপডেট করা খুব জরুরি। চলুন স্মার্টফোন আপডেট করা কেন জরুরি তার আরও কয়েকটি কারণ জেনে নিই:
স্মার্টফোনের সফটওয়্যার যখনই আপডেট করা হয়, তখন সেটির গতি অনেকটাই বেড়ে যায়। ফলে ফোন হ্যাং হওয়া ও অন্যান্য সমস্যা আর দেখা দেয় না। এমনকি অল্পতেই গরম হয়ে যাওয়ার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন।
এ ছাড়া এটি দীর্ঘদিন আপডেট না করলে মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে ফোনটি সম্পূর্ণরূপে কাজ করা বন্ধ করে দেবে। তাই নিজের ফোনের ক্ষতি না করে, সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে, তা এড়িয়ে না গিয়ে সঠিক সময়ে আপডেট করুন।
ফোন আপডেট করলে এতে থাকা সব সমস্যা দূর হয়ে যায়। এছাড়া ফোনের নিরাপত্তাও অনেকটা বেড়ে যায়। ফোনে কোনো রকম ভাইরাস থাকলে আপডেটের সময় সেগুলোও সরিয়ে ফেলা হয়।
এস