দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃত্রিম স্তন সুন্দর হলেও থাকে না কোনো অনুভূতি। তাই নকল স্তনে স্বাভাবিক অনুভূতি ফেরাতে গবেষণা চলছিলো। এতে যোগ দিয়েছিলেন স্নায়ুবিজ্ঞানী, ক্যান্সার বিশেষজ্ঞ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ও আরও অনেকে। দীর্ঘ গবেষণার শেষে সাফল্য এসেছে। তৈরি হলো ‘বায়োনিক স্তন’।
স্তন ক্যান্সারের একটি স্টেজে এসে ম্যাসটেকটমি করতে হয়। এই অস্ত্রোপচারে বাদ যায় স্তন। স্তন বাদ দিয়ে সারিয়ে তোলা যায় ক্যান্সার। ফেরানো যায় জীবন। কিন্তু সেই আগের জীবন কি ফিরে পাওয়া যাবে? বিজ্ঞানীরা বলছেন, সমস্যা দেখা দেয় নানা দিকে। সম্পর্কে শারীরিক দূরত্ব আসে। যৌনজীবন ব্যাহত হয়, অবসাদ চেপে ধরে ও হীনম্মন্যতাতে ভোগেন অনেকে। অনেক সময় স্তন বাদ দিলে কৃত্রিম স্তন প্রতিস্থাপন করা যায়। কিন্তু তাতে একই সমস্যা, স্তনে কোনো অনুভব থাকে না। ফলে সেই অনুভূতি আর তৃপ্তি হারিয়ে যায়।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্টেসি টেসলার লিন্ডাও সংবাদমাধ্যমকে বলেন, নকল স্তন প্রতিস্থাপন করলেও লাভ হয় না। এতে উত্তেজনা থাকে না। থাকে না অনুভূতি। বরং শরীরের সঙ্গে অতিরিক্ত অংশ মনে হয়। মেয়েদের জীবনে স্তন শুধু একটি অঙ্গ নয়, বরং মেয়েদের সৌন্দর্য। পাশাপাশি যৌনজীবনের অংশ। স্টেসি বলেন, আমেরিকায় স্তন ক্যান্সার থেকে সেরে ওঠা নারীদের ৩৩ শতাংশের ম্যাসটেকটমি হয়। একটি বা দুটি স্তন বাদ দিতে হয় তাদের। অস্ত্রোপচারের পর ৭৭ শতাংশ নারীর যৌনজীবন ব্যাহত হয়।
‘বায়োনিক স্তন’ কী?
ম্যাসটেকটমির সময়ে এই স্তন প্রতিস্থাপন করা হবে। বাহুমূলের তলায় স্নায়ুকলার সঙ্গে জোড়া হবে সি-এফআইএনই যন্ত্র। পরে যন্ত্রটি অঙ্গের উদ্দীপনা বৈদ্যুতিক সংকেত হিসেবে মস্তিষ্কে পাঠাবে। মস্তিষ্ক সংকেত পেলেই স্বাভাবিকভাবে কাজ করবে বায়োনিক স্তন। এই নিয়ে দ্রুত শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আরেক স্নায়ুবিজ্ঞানী স্লিম্যান বেনসমাইয়ারের নাম না বললেই নয়। তিনি এই গবেষণার কাণ্ডারী। কৃত্রিম অঙ্গে অনুভূতি ফেরানো নিয়ে দীর্ঘ গবেষণা করেন তিনি। তবে গত আগস্টে তার মৃত্যু হয়। স্টেসি বললেন, স্লিম্যানের গবেষণা ছিল যে কোনো কৃত্রিম অঙ্গ নিয়ে। আর সেটা মূলত স্তন নিয়ে।
এস