দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। তরুণ-তরুণীদের মধ্যে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বর্তমানে এটি খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে, তা হলো গ্রুপ ম্যানশন ফিচার।
এটি একটি স্টোরিতে একাধিক ব্যবহারকারীকে ট্যাগ করার অনুমতি দেবে।
ইনস্টাগ্রামকে কীভাবে আরও বেশি আকর্ষণীয় করে গ্রাহকদের কাছে নিয়ে আসা যায়, সেই চেষ্টাতেই রয়েছে মেটা। আপাতত মেটা কর্তৃপক্ষ মনোযোগ দিয়েছে ডিরেক্ট মেসেজ বা ডিএম ফিচারকে কীভাবে আরও উন্নত করা যায়।
ইনস্টাগ্রামে নতুন যে ফিচার আসতে চলেছে। তার সাহায্যে আপনি কারও মেসেজ পড়লেও তিনি জানতে পারবেন না। হোয়াটসঅ্যাপে এমন সুবিধা আগেই পেতেন গ্রাহক। এবার, একই সুবিধা মিলবে ফোটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামেও। হোয়াটসঅ্যাপে রিড মেসেজ ফিচার অফ রাখার ব্যবস্থা বেশ কয়েক দিন ধরেই ছিল। এই ফিচার চালু করলে, আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর আপনি সেটা পড়ে ফেললেও নীল রঙের ডাবল টিক হবে না।
নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে এ কথা জানিয়েছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ। আপাতত এই ফিচারের পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে দ্রুত এই ফিচার চালু হবে সব ইনস্টাগ্রাম গ্রাহকদের জন্য।
গ্রাহকদের সুবিধার জন্য ইনস্টাগ্রাম একটি নতুন ফিচারের রোল-আউট শুরু হয়েছে। ইনস্টাগ্রাম রিলসে গানের সঙ্গে সঙ্গে এবার গানের কথাও যোগ করা যাবে। ইনস্টাগ্রাম স্টোরিতে আগেই এই সুবিধা পেতেন গ্রাহকরা, এবার রিলসের ক্ষেত্রেও পাবেন। ফেসবুকের স্টোরির ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছিল।
এস/জেডএ