• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ, হোয়াটসঅ্যাপে মেটার নতুন চমক

আইটি ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য এতদিন মোবাইল নম্বর শেয়ার করতে হলেও এবার সেই বাধ্যবাধকতা কমছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত নম্বর গোপন রেখে যোগাযোগের সুযোগ দিতে অনন্য ‘ইউজার নেম’ চালু করছে মেটা। চলতি বছর থেকেই ধাপে ধাপে বিশ্বজুড়ে সুবিধাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইউজার নেম সংরক্ষণের সুযোগও চালু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সুবিধাটি পুরোপুরি চালু হলে নতুন কারও সঙ্গে যোগাযোগের সময় নিজের মোবাইল নম্বরের পরিবর্তে ইউজার নেম শেয়ার করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই মোবাইল নম্বর প্রয়োজন হবে। ইউজার নেম চালু করলে যাদের কাছে ব্যবহারকারীর নম্বর আগে থেকে সংরক্ষিত নেই, তারা যোগাযোগের সময় নম্বরের পরিবর্তে ইউজার নেম দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার নেম হবে ঐচ্ছিক এবং এটি তিন থেকে ৩৫ অক্ষরের হতে পারবে। নামের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর, সংখ্যা, ফুলস্টপ ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা চাইলে পরবর্তী সময়ে ইউজার নেম পরিবর্তন বা মুছেও ফেলতে পারবেন।

নতুন ইউজার নেম বেছে নেওয়ার ক্ষেত্রে পরিচিত ব্যক্তি, তারকা, সরকারি প্রতিষ্ঠান ও মেটা যাচাইকৃত অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্কিত কিছু নাম আগে থেকেই সংরক্ষিত থাকবে। ফলে অন্য কেউ এসব নাম ব্যবহার করে পরিচয় নকল করতে পারবেন না। কোনো ইউজার নেম আগে থেকেই অন্য কেউ ব্যবহার করে থাকলেও সেটি নেওয়া যাবে না।

ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ইউজার নেম ব্যবহারকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কনটেন্ট নির্মাতারা চাইলে সেটি হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে মেটার অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে মালিকানা যাচাই করতে হবে।

তবে কাঙ্ক্ষিত ইউজার নেমটি ফেসবুক বা ইনস্টাগ্রামে অন্য কেউ আগে ব্যবহার করে থাকলে, সেটি হোয়াটসঅ্যাপে খালি থাকলেও দাবি করা যাবে না।

ফিচারটি বর্তমানে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। নিজের অ্যাকাউন্টে সুবিধাটি এসেছে কি না, তা হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে গিয়ে দেখা যাবে। চালু হলে সেখানে ইউজার নেম বেছে নেওয়ার অপশন দেখা যাবে। ইউজার নেম বুকিংয়ের প্রক্রিয়াটি শুধু মোবাইল অ্যাপ থেকেই করা যাবে।

এদিকে হোয়াটসঅ্যাপের মূল বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকলেও সাইবার বিশেষজ্ঞদের কেউ কেউ ব্যবহারকারীদের মেটাডেটা নিয়ে সতর্ক করেছেন। তাদের মতে, ইউজার নেম ব্যক্তিগত নম্বর আড়াল করার সুযোগ তৈরি করলেও এটি গোপনীয়তার সব ঝুঁকি দূর করবে না।

নতুন ব্যবস্থায় প্রতারণা বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অপব্যবহার ঠেকাতে প্ল্যাটফর্মে একাধিক স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে আপনার কোন তথ্য কারা দেখছে, জানুন ২ মিনিটেই

এর মধ্যে ‘ইউজার নেম কি’ নামে একটি বিশেষ সংক্ষিপ্ত কোড ব্যবস্থাও রয়েছে। এটি সক্রিয় থাকলে ব্যবহারকারীর নির্দিষ্ট ইউজার নেম ও ওই কোড না জানা পর্যন্ত অপরিচিত কেউ প্রথমবার তাকে মেসেজ পাঠাতে পারবে না। পাশাপাশি আগের মতোই অবাঞ্ছিত ব্যবহারকারীকে ব্লক ও রিপোর্ট করার সুবিধা থাকবে।

/অ

  • হোয়াটসঅ্যাপ
এ সম্পর্কিত আরও খবর
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে ‘মেটা ওয়ান’, যেসব সুবিধা থাকছে
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে ‘মেটা ওয়ান’, যেসব সুবিধা থাকছে
হোয়াটসঅ্যাপে আপনার কোন তথ্য কারা দেখছে, জানুন ২ মিনিটেই
হোয়াটসঅ্যাপে আপনার কোন তথ্য কারা দেখছে, জানুন ২ মিনিটেই
যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ
যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়ার সুবিধা, কাজ করবে যেভাবে
হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়ার সুবিধা, কাজ করবে যেভাবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X