দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে ইয়েমেনের হুতিরা। তবে সৌদি আরবের জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি।
তিনি বলেন, সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ তুলে নিলে সৌদি জাহাজগুলোও বাব আল-মানদাব প্রণালি ও হুতিদের নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগরের উপকূল দিয়ে চলাচলের অনুমতি পাবে।
এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগর ও বাব আল-মানদাবে আন্তর্জাতিক নৌযান চলাচলে কোনো প্রভাব পড়বে না, যদি সেগুলোর সঙ্গে সৌদি আরবের কোনো সংশ্লিষ্টতা না থাকে। ইয়েমেনে সরকারি বাহিনীকে সমর্থন করে সৌদি আরব।
সৌদি আরবের প্রধান উদ্বেগের একটি হলো জাহাজ চলাচল। এ কারণেই দেশটি মোখা শহরে হুতিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুতিদের দখলে যাওয়া শহরটির বিমানবন্দরেও সৌদি যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
হুতিরা এখন ইয়েমেনের পশ্চিমাঞ্চলের পুরো লোহিত সাগর উপকূলের পাশাপাশি বাব আল-মানদাবের উত্তরে হানিশ ও মায়ুনের কৌশলগত দ্বীপগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। এসব দ্বীপ জলপথে হুতিদের নিরাপত্তা তদারকির অবস্থান হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করেছে।
এর ফলে বাব আল-মানদাব দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যের ওপর হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি জাহাজকে আরব সাগরে পৌঁছানো ঠেকানোর সক্ষমতাও হুতিদের রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীটির হাতে এমন ব্যালিস্টিক ও অতিদ্রুতগতির ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
/অ