দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে হুতিদের দ্রুত অগ্রযাত্রার প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। তিনি হুতিদের এই অগ্রযাত্রাকে ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের আনুষ্ঠানিক নাম ‘আনসার আল্লাহ’ উল্লেখ করে মোহাম্মদ মোখবের বলেন, ‘এই বড় বিজয়ের জন্য অভিনন্দন, আনসার আল্লাহ।’
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের শক্তি এবং প্রতিরোধের নিজস্ব সংকল্প যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত ও সামরিক অচলাবস্থার মধ্যে ঠেলে দিয়েছে।’
সূত্র: আল-জাজিরা
/অ