দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাজের প্রয়োজনে অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেছিলেন ভারতের গ্রেটার নয়ডার বাসিন্দা আকাশ নগর। পণ্যের পুরো দামও অনলাইনে পরিশোধ করেছিলেন তিনি। তবে কাঙ্ক্ষিত ডিভাইসের বদলে কুরিয়ারে আসা বাক্স খুলে ভেতরে গোবর দেখতে পান আকাশ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রেটার নয়ডার দানকৌর থানা এলাকার বাসিন্দা আকাশ কয়েক দিন আগে একটি অনলাইন ওয়েবসাইট থেকে ১ হাজার ৯৯৯ রুপি দামের অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেন। কাজের প্রয়োজনে ডিভাইসটি কিনতে চেয়েছিলেন তিনি। অর্ডারের সময়ই পণ্যের পুরো মূল্য পরিশোধ করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তাঁর বাড়িতে পৌঁছায়। পছন্দের ডিভাইস হাতে পাওয়ার অপেক্ষায় থাকা আকাশ বাক্স খুলে দেখতে পান, ভেতরে ডিভাইসের বদলে ভর্তি গোবর।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন আকাশ। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। পাশাপাশি সাইবার অপরাধ পুলিশের কাছেও অভিযোগ করেছেন বলে জানান আকাশ।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে ওয়েবসাইট থেকে পণ্যটি অর্ডার করা হয়েছিল, তার তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি অনলাইনে করা অর্থ লেনদেন এবং কুরিয়ার সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িতদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএম/