দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেখাতে হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।
ব্রিটিশ আইনপ্রণেতাদের তিনি বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার পক্ষে ব্রিটেনকে অবস্থান নিতে হবে। মানুষ যখন তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছে, তখন আমরা সবসময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াব এবং তাদের সমর্থনে যতটা সম্ভব পদক্ষেপ নেব।’
সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত সব পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। গত বছর ঐতিহাসিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এটিই লন্ডনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের পর ইসরায়েল চারটি ‘পাল্টা পদক্ষেপ’ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ জন ব্রিটিশ আইনপ্রণেতার ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা এবং জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ