• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মিত্রদের সহায়তায় প্রায় ১ হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মিত্রদের সহায়তা ও ইউরোপীয় ইউনিয়নের ঋণের মাধ্যমে প্রায় ১ হাজার ক্ষেপণাস্ত্র সংগ্রহের চুক্তি করছে ইউক্রেন। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা এ তথ্য জানিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, সংগৃহীত ক্ষেপণাস্ত্রগুলোর বেশির ভাগই আগামী কয়েক বছরে ইউক্রেনে পৌঁছাবে। তবে বর্তমান পরিস্থিতিতে আরও জরুরি সহায়তা প্রয়োজন।

পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মন্তব্যে খমারা বলেন, চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্রের সক্ষমতা উন্নয়নের বিনিময়ে পশ্চিমা অংশীদারদের নিজস্ব মজুত থেকে আরও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুরোধ জানাচ্ছে ইউক্রেন।

তিনি আরও জানান, ড্রোন সরবরাহের জন্য অর্থায়নের ক্ষেত্রে ইউক্রেনের প্রায় ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে। এ ঘাটতি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বৈঠকের সারসংক্ষেপে বলা হয়েছে, খমারা ইউক্রেনের যুদ্ধ পরিচালনার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে সৃষ্ট সবচেয়ে বড় হুমকিগুলোর একটি তালিকাও উপস্থাপন করেন তিনি।

খমারা বলেন, প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধসীমাজুড়ে রাশিয়া কোনো কৌশলগত অগ্রগতি অর্জন করতে পারছে না। তবে যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার ঘাটতি পূরণ করতে মস্কো ইউক্রেনীয়দের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে।

মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রায় বিরতিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আবারও শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার প্রতিনিধিদের সফরের কারণে এর আগে হামলায় সাময়িক বিরতি ছিল। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে পাঁচজন নিহত হয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করেছে ইরান

হংকংয়ের চীনা শাসন-পরবর্তী প্রথম নেতা তুং চি-হুয়া মারা গেছেন

পশ্চিম তীরে ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৪

বৈঠকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইউক্রেনকে আকাশপথে রক্ষা করা এবং বিভিন্ন ফ্রন্টে দেশটির তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে সহায়তা বাড়ানো ছাড়া মিত্রদের সামনে আর কোনো বিকল্প নেই।

সূত্র: রয়টার্স

এমএস/

  • প্যাট্রিয়ট
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০% চাইলেন জেলেনস্কি, বললেন ‘রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব’
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০% চাইলেন জেলেনস্কি, বললেন ‘রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করব’
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী, বিশ্বজুড়ে কেন কমে যাচ্ছে মজুত?
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী, বিশ্বজুড়ে কেন কমে যাচ্ছে মজুত?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X