দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় দেখতে চান ডেমোক্র্যাটরা— এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের দাবি, রাজনৈতিক বামপন্থীরা হোয়াইট হাউসের ‘আমেরিকার জন্য যুদ্ধ’ জয়ের চেয়ে যুক্তরাষ্ট্রের পরাজয়কেই বেশি পছন্দ করবে।
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও। যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে। এমন পরিস্থিতিতে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক রয়টার্স/ইপসসের জনমত জরিপে মাত্র ২৫ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সার্থক।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুদ্ধটি ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপের কারণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষণে উঠে এসেছে। যুদ্ধ নিয়ে বিরোধিতা এবং বাড়তে থাকা জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
/অ