দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এডেন উপসাগরের পূর্বদিকে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর ওমানের উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে। ওমানের সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে ৭৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। তবে এই কম্পনে ওমানের উপকূলে সুনামির কোনো ঝুঁকি তৈরি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
ওমানের জাতীয় বহুঝুঁকি আগাম সতর্কীকরণ কেন্দ্র আরব সাগর ও আশপাশের অঞ্চলে ভূমিকম্প এবং সম্ভাব্য সুনামির ঝুঁকি পর্যবেক্ষণ করে। ২০০৪ সালের ভয়াবহ ভারত মহাসাগরীয় ভূমিকম্প ও সুনামির পর কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। ভূমিকম্প, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও অন্যান্য সম্ভাব্য দুর্যোগ পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে সতর্ক করে কেন্দ্রটি।
ওমানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রের নিচে বা সমুদ্রের কাছাকাছি ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হতে পারে। তবে সমুদ্রের নিচে সংঘটিত সব ভূমিকম্প বিপজ্জনক সুনামি তৈরি করে না।
আঞ্চলিক ভূমিকম্পপ্রবণতার কারণে ওমানের আরব সাগর উপকূল বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হয়। ইরান ও পাকিস্তানের দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত মাকরান সাবডাকশন জোনকে ওমানসহ আশপাশের দেশগুলোর জন্য সম্ভাব্য সুনামির উৎস হিসেবে বিবেচনা করা হয়।
তবে বৃহস্পতিবারের ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে নিশ্চিত করেছে ওমানের আবহাওয়া দপ্তর।
/অ