দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংল্যান্ডের সাউদাম্পটনের একটি স্কুলের ৩০ বছর বয়সী শারীরিক শিক্ষার শিক্ষক ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে। মামলার শুনানিতে প্রসিকিউশন দাবি করেছে, ওই শিক্ষার্থীর সঙ্গে জেমসের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তা ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়।
বুধবার উইনচেস্টার টাউন কোর্টে মামলার শুনানিতে প্রসিকিউটর এডওয়ার্ড কালভার বলেন, জেমস প্রথমে শিক্ষার্থীর স্ন্যাপচ্যাটে যুক্ত হওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। পরে তিনি নিজেই ওই শিক্ষার্থীকে স্ন্যাপচ্যাটে যুক্ত করেন। এরপর তাদের মধ্যে বার্তা আদান-প্রদান শুরু হয় এবং ধীরে ধীরে তা ‘ফ্লার্টপূর্ণ’ হয়ে ওঠে।
প্রসিকিউশনের দাবি, পরে দুজন দেখা করেন এবং একপর্যায়ে জেমসের বাড়িতেও যান। তখন টেলিভিশনে উইম্বলডন টেনিস চলছিল। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, খেলা দেখার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরে তারা শারীরিক সম্পর্কে জড়ান।
আদালতে প্রসিকিউশন আরও দাবি করে, ওই শিক্ষার্থীকে একান্তে জেমসকে ‘মিস’ বলে ডাকতে হতো। তাদের মধ্যে একটি ‘যৌন উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ তৈরি হয়েছিল বলেও অভিযোগ করা হয়। এমনকি জেমস ওই শিক্ষার্থীকে বলেছিলেন, তিনি তাকে ভালোবাসেন এবং দুজন একসঙ্গে অন্য কোথাও চলে যেতে চান।
ওই শিক্ষার্থী জানায়, শুরুতে সে সম্পর্কটিকে ভালো মনে করেছিল। তবে পরে তার উপলব্ধি হয়, জেমস তাকে পরিকল্পিতভাবে প্রভাবিত করেছিলেন।
অভিযোগের বিষয়ে জেমস তা অস্বীকার করেছেন। আদালতে তিনি একটি লিখিত বক্তব্যও দিয়েছেন।
/অ