দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির জাতীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাত (ISTAT) সতর্ক করে জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা প্রায় ৪০ লাখ কমে যাবে। বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এটি ইতালির অর্থনীতি এবং সামাজিক কল্যাণ (ওয়েলফেয়ার) ব্যবস্থার ওপর মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে।
২০৮০ সাল পর্যন্ত করা নতুন জনসংখ্যার পূর্বাভাসে ইস্তাত জানিয়েছে, ২০২৫ সালের শুরুতে ইতালির মোট জনসংখ্যা যেখানে ছিল ৫ কোটি ৮৯ লাখ (58.9 million), তা ২০৫০ সালের মধ্যে কমে দাঁড়াবে ৫ কোটিতে (55 million)। এরপর ২০৮০ সাল নাগাদ তা আরও কমে ৪ কোটি ৫৮ লাখে (45.8 million) নামতে পারে।
ইতালিতে ২০০৮ সাল থেকে জন্মহার টানা কমছে। গত বছর জন্মসংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৫৫ হাজার-এ, যা ১৮৬১ সালে ইতালি একীভূত হওয়ার পর সর্বনিম্ন।
ইস্তাত-এর মতে, ২০৩০ সাল পর্যন্ত বার্ষিক জন্মসংখ্যা কিছুটা স্থিতিশীল থাকলেও ২০৫০ সাল নাগাদ তা কমে বছরে ৩,৩৫,০০০-এ নেমে আসবে।
বিপরীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী "বেবি বুম" প্রজন্মের বয়স বাড়ায় মৃত্যুর সংখ্যা বাড়বে। গত বছর যেখানে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৬,৫২,০০০, তা ২০৫৮ সালে সর্বোচ্চ ৮,৬৯,০০০-এ পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালে ইতালিতে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাত ছিল ২৪.৭%, যা ২০৫০ সালে বেড়ে দাঁড়াবে ৩৪.৫%-এ।
অপরদিকে, কর্মক্ষম জনসংখ্যার (১৫ থেকে ৬৪ বছর বয়সী) অনুপাত ৬৩.৪% থেকে কমে ৫৫.৩%-এ নেমে আসবে। কর্মী বা শ্রমিকদের সংখ্যা হ্রাস পাওয়া এবং পেনশনভোগীর সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া ইতালির অর্থনৈতিক কাঠামো ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
জনসংখ্যার এই হ্রাস দেশের সব অঞ্চলে সমান হবে না। অপেক্ষাকৃত দরিদ্র দক্ষিণ ইতালি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। ২০২৫ সালে দক্ষিণ ইতালির জনসংখ্যা ছিল ১ কোটি ৯৭ লাখ, যা ২০৫০ সালের মধ্যে কমে ১ কোটি ৬৭ লাখে নামতে পারে। তবে মধ্য ও উত্তরাঞ্চলে এই হ্রাসের মাত্রা কিছুটা কম হবে।
কেএম