• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
মধ্যপ্রাচ্যে উত্তেজনা

স্বর্ণের বাজারে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পাশাপাশি মার্কিন সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বড় প্রভাব পড়েছে বিশ্ববাজারের স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূল্যবান ধাতুটির দামে বড় পতন হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে যায়। এতে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৪৩৭.১০ ডলারে নেমে আসে। আগের সেশনে এটি ১৯ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৮৫.৩০ ডলারে উঠেছে।

স্বর্ণের বাজারে চাপ তৈরির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের সাম্প্রতিক কঠোর অবস্থানের ইঙ্গিত। জ্যাকসন হোলে দেওয়া বক্তব্যে তিনি মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফেরার বিষয়ে পর্যাপ্ত আত্মবিশ্বাস না এলে ফেডকে আরও পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন। এর পর গত শুক্রবার স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি পড়ে যায়।

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৬৬ শতাংশ এবং ডিসেম্বরে বাড়ার সম্ভাবনা ৮৯ শতাংশ হিসেবে দেখছেন। সুদের হার বাড়লে সাধারণত স্বর্ণের প্রতি আকর্ষণ কমে যায়, কারণ সুদবিহীন এই ধাতুর তুলনায় সুদ পাওয়া যায় এমন সম্পদ বিনিয়োগকারীদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

এদিকে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের আশঙ্কাও বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন। এর প্রভাবে তেলের দামও টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৯১ ডলারের ওপরে উঠেছে।

আরও পড়ুন

‘মক্কা প্রতিরক্ষা জোটের’ প্রথম মহাসচিব পাকিস্তানি, সদর দপ্তর রিয়াদে

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার নতুন যে মুসলিম দেশে হামলা চালালো ইরান

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়ার ফলে মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়তে পারে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়ানোর পথে গেলে স্বর্ণের ওপর আরও চাপ তৈরি হতে পারে।

এদিকে স্বর্ণ ছাড়াও মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৩ শতাংশ বেড়ে ৬৬.৩৪ ডলার, প্লাটিনাম ০.১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৯৩.০৩ ডলার এবং প্যালাডিয়াম অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৫৬.৭৫ ডলারে রয়েছে।

কেএম

  • বিশ্ববাজার
  • স্বর্ণ
এ সম্পর্কিত আরও খবর
স্বর্ণ ও রুপার দাম টানা দুই দফা কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
স্বর্ণ ও রুপার দাম টানা দুই দফা কমে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
স্বর্ণের দামে পতনের শুরু, বিশ্ববাজারে কীসের ইঙ্গিত?
স্বর্ণের দামে পতনের শুরু, বিশ্ববাজারে কীসের ইঙ্গিত?
স্বর্ণ ছিনতাইয়ে গ্রেপ্তার, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
স্বর্ণ ছিনতাইয়ে গ্রেপ্তার, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।