দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুসলিম বিশ্বের নেতাদের নিজেদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তার পরিকল্পনা মোকাবিলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার ‘ইসলামি ঐক্য সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘ইসলামি দেশগুলোর শাসকদের প্রতি, বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের শাসকদের প্রতি আমার জোরালো ও বারবার সুপারিশ হলো—আপনাদের প্রকৃত শত্রুকে শনাক্ত করুন, তার পরিকল্পনা বুঝুন এবং তা মোকাবিলা করুন।’
তিনি বলেন, নানা অস্থির সময় পার করার পর ইসলাম এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে।
মোজতবা খামেনির ভাষায়, ‘সত্যের ওপর মিথ্যার এবং ইসলামের ওপর অবিশ্বাসের চূড়ান্ত বিজয়ের সম্ভাবনা অতীতের যেকোনো সময়ের তুলনায় আজ বাস্তব হওয়ার অনেক কাছাকাছি।’
মোজতবা খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাদের শত্রুতা শুধু ইরান ও দেশটির মিত্র গোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘শত্রু মুসলিম সম্প্রদায়কে খণ্ডিত করতে চায়।’
/অ