দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মাজিদ নিলি বলেছেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবে তেহরান। একই সঙ্গে শক্তিশালী ইরানের বাস্তবতা ইউরোপকে মেনে নিতে হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক বিশেষ সাক্ষাৎকারে মাজিদ নিলি এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ দেশটির দৃঢ় অবস্থান, প্রতিরক্ষা সক্ষমতা ও সহনশীলতাকে আরও স্পষ্ট করেছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও চাপের মধ্যেও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপ ও যোগাযোগের পথ অনুসরণ করা হচ্ছে।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউরোপের ভূমিকার সমালোচনা করে নিলি বলেন, আঞ্চলিক অবস্থান, প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিরোধের কারণে ইরান এখন রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহলে বাড়তি মনোযোগ আকর্ষণ করছে।
তিনি আরও বলেন, ইরানের সমালোচকেরাও এখন বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণ থেকে ইরানকে বাদ দেওয়া সম্ভব নয়।
সূত্র: আল জাজিরা
এমএস/