দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে কোন পেশাগুলোর চাহিদা সবচেয়ে দ্রুত বাড়তে পারে, তার একটি চিত্র উঠে এসেছে শ্রম বিভাগের নতুন পূর্বাভাসে। ২০২৫ থেকে ২০৩৫ সালের হিসাবে সবচেয়ে দ্রুত বাড়তে যাওয়া ১০টি চাকরির মধ্যে ছয়টিই স্বাস্থ্যসেবা-সম্পর্কিত। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং হৃদরোগ ও ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি রোগের বিস্তার স্বাস্থ্যসেবা খাতে কর্মসংস্থান বাড়ার অন্যতম কারণ।
প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত বেসরকারি স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে প্রায় ২২ লাখ নতুন চাকরি তৈরি হতে পারে, যা মোট নতুন কর্মসংস্থানের ৩৭ শতাংশ। তুলনায় নির্মাণ, উৎপাদন এবং হোটেল ও রেস্তোরাঁ খাতে মিলিয়ে প্রায় ১১ লাখ নতুন চাকরি তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার তথ্যবিজ্ঞানী এবং কম্পিউটার ও তথ্য গবেষণা বিজ্ঞানীদের চাহিদা বাড়াতে পারে। একই সঙ্গে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা জ্বালানি অবকাঠামসংশ্লিষ্ট পেশাতেও কর্মসংস্থান বাড়াতে পারে।
শ্রম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দশকে দ্রুত বাড়তে যাওয়া ১০টি চাকরি হলো—
১. নার্স প্র্যাকটিশনার
২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে কর্মসংস্থান বাড়ার হার ৪১ শতাংশ। নতুন চাকরি হতে পারে ১ লাখ ৩৭ হাজার ৮০০টি। বার্ষিক মধ্যম বেতন ১ লাখ ৩২ হাজার ৩০০ ডলার।
২. সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী
কর্মসংস্থান বাড়ার হার ৩৬ দশমিক ৫ শতাংশ। নতুন চাকরি হতে পারে ১১ হাজার ৩০০টি। বার্ষিক মধ্যম বেতন ৫৩ হাজার ১৪০ ডলার।
৩. তথ্যবিজ্ঞানী
কর্মসংস্থান বাড়ার হার ৩৪ দশমিক ৬ শতাংশ। নতুন চাকরি হতে পারে ৯৫ হাজার ৪০০টি। বার্ষিক মধ্যম বেতন ১ লাখ ২০ হাজার ২৩০ ডলার।
৪. বায়ু টারবাইন রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ
কর্মসংস্থান বাড়ার হার ২৯ দশমিক ৫ শতাংশ। নতুন চাকরি হতে পারে ৩ হাজার ৫০০টি। বার্ষিক মধ্যম বেতন ৬৪ হাজার ১২০ ডলার।
৫. চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপক
কর্মসংস্থান বাড়ার হার ২৪ দশমিক ২ শতাংশ। নতুন চাকরি হতে পারে ১ লাখ ৫৫ হাজার ১০০টি। বার্ষিক মধ্যম বেতন ১ লাখ ২৩ হাজার ৮৬০ ডলার।
৬. শারীরিক চিকিৎসা সহকারী
কর্মসংস্থান বাড়ার হার ২৩ শতাংশ। নতুন চাকরি হতে পারে ২৬ হাজার ২০০টি। বার্ষিক মধ্যম বেতন ৬৮ হাজার ৩৮০ ডলার।
৭. মানসিক স্বাস্থ্য চিকিৎসা প্রযুক্তিবিদ
কর্মসংস্থান বাড়ার হার ২২ দশমিক ৩ শতাংশ। নতুন চাকরি হতে পারে ৩৬ হাজারটি। বার্ষিক মধ্যম বেতন ৪৫ হাজার ১৩০ ডলার।
৮. কম্পিউটার ও তথ্য গবেষণা বিজ্ঞানী
কর্মসংস্থান বাড়ার হার ২১ দশমিক ৮ শতাংশ। নতুন চাকরি হতে পারে ৮ হাজার ৪০০টি। বার্ষিক মধ্যম বেতন ১ লাখ ৪০ হাজার ৩০০ ডলার।
৯. পেশাগত চিকিৎসা সহকারী
কর্মসংস্থান বাড়ার হার ২১ দশমিক ৫ শতাংশ। নতুন চাকরি হতে পারে ১১ হাজার ২০০টি। বার্ষিক মধ্যম বেতন ৭২ হাজার ৩০০ ডলার।
১০. চক্ষু চিকিৎসা প্রযুক্তিবিদ
কর্মসংস্থান বাড়ার হার ২১ দশমিক ৪ শতাংশ। নতুন চাকরি হতে পারে ১৫ হাজার ৫০০টি। বার্ষিক মধ্যম বেতন ৪৫ হাজার ৫৭০ ডলার।
তালিকায় শীর্ষে থাকা নার্স প্র্যাকটিশনার পেশায় কর্মসংস্থান বৃদ্ধির হার ৪১ শতাংশ, যা সামগ্রিক কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাসের তুলনায় অনেক বেশি। অন্যদিকে প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কয়েকটি পেশাও দ্রুত সম্প্রসারণের তালিকায় জায়গা করে নিয়েছে।
/অ