দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব নিয়োগপত্র দেন। এ সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসব পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা, সহমর্মিতা ও পুনর্বাসনের উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়। নিয়োগপত্র হাতে পেয়ে পরিবারের সদস্যদের অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন।
এ সময় প্রধানমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এমএস/