• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ আগস্ট ২০২৬, ১৭:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুতের ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি নিয়ন্ত্রণে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির একটি চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে যুক্তরাষ্ট্রের তেল মজুত দ্বিগুণেরও বেশি বাড়বে এবং দেশটিতে জ্বালানির দাম কমবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের তেল সরবরাহ বাড়াবে এবং মার্কিন নাগরিকদের জন্য জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে এ চুক্তির বড় প্রভাব পড়বে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তিটিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা—দুই দেশের জনগণের জন্য বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসবে, হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি হবে এবং দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে।

চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। তবে রদ্রিগেজের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়নের আওতায় আসবে। এসব ক্ষেত্রে সম্ভাব্য প্রমাণিত তেল মজুতের পরিমাণ ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি। চুক্তির আওতায় ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এবং ভেনেজুয়েলা সরকারের জন্য ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর আদায়ের কথাও বলা হয়েছে।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ভেনেজুয়েলায় একটি অভিজ্ঞ বেসরকারি পরিচালনাকারীর সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্র সরকার ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ রাখবে। ওই উদ্যোগকে তেলক্ষেত্র পরিচালনার জন্য ১০০ বছরের অনুমতিও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চুক্তির আনুষ্ঠানিক নথি এখনো প্রকাশ করা হয়নি। ফলে ভেনেজুয়েলার সংবিধান ও আইনের সঙ্গে চুক্তিটি সামঞ্জস্যপূর্ণ কি না এবং দেশটিতে এটি আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে কি না, তা স্পষ্ট নয়। বিদেশি একটি দেশের সার্বভৌম প্রাকৃতিক সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এমন ব্যবস্থা অত্যন্ত অস্বাভাবিক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হন। এরপর ট্রাম্প বলেছিলেন, একটি নিরাপদ ও সুষ্ঠু ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত তাঁর প্রশাসন ভেনেজুয়েলা পরিচালনা করবে এবং দেশটির তেল বিক্রির ওপর যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকাল নিয়ন্ত্রণ রাখবে।

আরও পড়ুন

চীন-নেপাল সীমান্তে হ্রদ উপচে পড়ার ঝুঁকি কমেছে

আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব: শুভেন্দু অধিকারী

নেপালে ভয়াবহ বন্যায় ৬৩৩ জনের মৃত্যু, উদ্ধার অভিযান স্থগিত

ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুত বিশ্বের সর্বোচ্চ, যার পরিমাণ আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবে ১৯৯০-এর দশকের শেষ দিকে উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।

ভেনেজুয়েলার তেলশিল্প পুনরুদ্ধারে মার্কিন তেল কোম্পানিগুলোকে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি অভিযোগ করে আসছেন, অতীতে ভেনেজুয়েলা একতরফাভাবে মার্কিন তেল, সম্পদ ও তেল স্থাপনা দখল ও বিক্রি করে যুক্তরাষ্ট্রের বিপুল ক্ষতি করেছে।

এমএস/

  • ভেনেজুয়েলা
  • তেল
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন অবরোধের মাঝে ৭.৫ বিলিয়ন ডলার তেল রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করল ইরান
মার্কিন অবরোধের মাঝে ৭.৫ বিলিয়ন ডলার তেল রাজস্ব কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করল ইরান
বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত?
বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত?
হরমুজ দিয়ে কিছু ইরাকি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিলো ইরান
হরমুজ দিয়ে কিছু ইরাকি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিলো ইরান
ইরানি তেল আমদানিতে মার্কিন চাপ মানবে না বেইজিং
ইরানি তেল আমদানিতে মার্কিন চাপ মানবে না বেইজিং
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।