দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একসময় যে শহর ছিল অর্থনৈতিক সমৃদ্ধি আর আধুনিকতার প্রতীক, আজ সেই শহর নিয়েই উঠছে চমকে দেওয়ার মতো প্রশ্ন। বিশ্বের অন্যতম বাসযোগ্য এই মহানগরী কি ধীরে ধীরে পরিণত হচ্ছে ‘যৌন পর্যটনের নতুন গন্তব্যে’?
নামটা শুনলে হয়তো আপনার মাথায় প্রথমেই আসবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কথা। কিন্তু এবার ব্যাংকক নয়—আলোচনার কেন্দ্রে বিশ্বের অন্যতম আধুনিক দেশ জাপানের রাজধানী টোকিও!
অবাক করার মতো হলেও, অর্থনৈতিক চাপ, জীবনযাত্রার ব্যয় এবং কর্মসংস্থানের সংকটের কারণে টোকিওর কিছু নারী যৌনকর্মের দিকে ঝুঁকছেন—যা শহরটির সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার এক নতুন, অস্বস্তিকর চিত্র সামনে আনছে।
তরুণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান লিয়াজোঁ কাউন্সিল প্রটেকটিং ইয়ুথের মহাসচিব ইয়োশিদে তানাকা বলেছেন, ‘জাপান গরীব দেশে পরিণত হয়েছে। আমাদের সংস্থার পাশের পার্কে যৌনতা বেঁচাবিক্রি হচ্ছে। বিশেষ করে করোনা মহামারি পরবর্তী সময়ে পার্কটির আশেপাশে অনেক বিদেশি পুরুষকে দেখা যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন অনেক বেশি বিদেশি পুরুষদের দেখছি। তারা বিভিন্ন দেশ থেকে আসছেন। এরমধ্যে রয়েছে শেতাঙ্গ, এশিয়ান, কৃষ্ণাঙ্গ— তবে বেশিরভাগই চীনের। ২০ বছর বয়সী উঠতি তরুণীরা জীবনধারনের জন্য সেক্স ইন্ডাস্ট্রিকে বেঁছে নিচ্ছে।’
এই অধিকারকর্মী আরও বলেন, ‘বাস্তবতা হলো জাপান এমন দেশে পরিণত হয়েছে যেখানে বিদেশি পুরুষরা নারীদের পেতে পারে এবং তাদের সঙ্গে যৌনকর্ম করতে পারে।’
বিষয়টি এখন গুরুতর সমস্যায় পরিণত হয়েছেন বলে জাপান টাইমসকে জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা কাজুনোরি ইয়ামানোই। তিনি বলেন, ‘এটি এখন আর কোনো অভ্যন্তরীণ ইস্যু নেই। বিশ্বব্যাপী জাপানি নারীদের যেভাবে দেখা হচ্ছে সে দিক দিয়ে এটি খুবই গুরুতর সমস্যা।’
তথ্যসূত্র: দ্য স্টার
কেএম