• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নেপালে তৈরি হয়েছে আরেক ‘মৃত্যুফাঁদ’ হ্রদ, সতর্ক করল চীন

আন্তর্জাতিক ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৬, ১৮:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার ধকল কাটতে না কাটতেই নতুন করে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। সীমান্তের কাছে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে, যা আগামী তিন দিনের মধ্যে প্রাকৃতিক বাঁধ ভেঙে প্লাবনের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে চীন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চীনের পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছোছেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে হ্রদটি তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এতে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। এরই মধ্যে হ্রদটি উপচে পড়ছে। আগামী তিন দিনে সেখানে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। এতে প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

হ্রদটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনের পানিসম্পদ কর্তৃপক্ষ। সম্ভাব্য বাঁধ ভেঙে গেলে বন্যার পানি কোন দিকে এবং কী পরিমাণে ছড়িয়ে পড়তে পারে, তা নিরূপণে বিভিন্ন পরিস্থিতির অনুকরণ করে ঝুঁকি মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে জরুরি উদ্ধার তৎপরতায় সহায়তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এর আগে বুধবার নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। বরফ ও পাথরের বিশাল ধস নদীতে পড়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে। এতে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত শত মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। তিব্বতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বত অঞ্চলে তিনজনের মৃত্যু এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। এ ছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের অংশে প্রায় ১০০ চীনা নাগরিকও নিখোঁজ রয়েছেন।

দুর্গত এলাকায় চীনা কর্তৃপক্ষ উদ্ধারকর্মী, সামরিক সদস্য, প্রকৌশলী, টেলিযোগাযোগকর্মী ও ত্রাণকর্মীদের মোতায়েন করেছে। তবে দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, অব্যাহত বৃষ্টি এবং নতুন করে ভূমিধসের আশঙ্কায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে।

নতুন হ্রদটির সম্ভাব্য বাঁধ ভেঙে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এ কারণে হ্রদটির পানি ও আশপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীনা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/অ

  • নেপাল-চীন
  • বন্যা
  • হ্রদ
এ সম্পর্কিত আরও খবর
ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হিমবাহজনিত দুর্যোগগুলো
ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হিমবাহজনিত দুর্যোগগুলো
নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ
নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ
নেপালে প্রাণহানির ঘটনায় সংসদে শোক প্রস্তাব
নেপালে প্রাণহানির ঘটনায় সংসদে শোক প্রস্তাব
এখনও মিলছে না ৬ শতাধিক পর্যটকের সন্ধান
এখনও মিলছে না ৬ শতাধিক পর্যটকের সন্ধান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।