দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। দুর্গতদের জরুরি প্রয়োজন মেটাতে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী নেপালে পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানোর জন্য প্রস্তুত করা ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চলাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, পানির পাত্র ও মরদেহ বহনের ব্যাগসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের জরুরি সহায়তায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২৭ আগস্ট) নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বন্যার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রবল স্রোতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, সড়ক পানিতে তলিয়ে গেছে এবং সেতু ভেসে গেছে। কাদা ও পানির স্রোতের কারণে দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
কেএম