• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

গাড়িতে প্রেমিকার ৩ হাজার ৪০০ চুম্বনের দাগ, রাস্তায় নামতেই গুনতে হলো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৬, ২১:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভালোবাসার প্রকাশে গাড়িজুড়ে প্রেমিকার ৩ হাজার ৪০০টি চুম্বনের দাগ। দেখতে হয়তো রোমান্টিক, কিন্তু সেই ভালোবাসার ছাপ নিয়েই রাস্তায় নামার পর বিপাকে পড়তে হলো গাড়ির মালিককে। শেষ পর্যন্ত গুনতে হয়েছে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গাড়ির মালিক আদিত্য সিকারওয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তার প্রেমিকা একটি ‘বিদেশি প্রবণতা’ অনুসরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার উদ্দেশ্যে গাড়িতে লিপস্টিকের দাগ দিয়েছিলেন। তবে তারা কেউই জানতেন না, গাড়িতে এ ধরনের পরিবর্তন আইন লঙ্ঘনের মধ্যে পড়তে পারে।

দুই দিন ধরে গাড়িটি রাস্তায় চলার পর ট্রাফিক পুলিশ সেটি শনাক্ত করে। এরপর মোটরযান আইনের আওতায় গাড়ির মালিককে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়। পাশাপাশি গাড়িতে থাকা লিপস্টিকের দাগগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

ঘটনাটি সামনে আসার পর গাড়িতে বিভিন্ন ধরনের পরিবর্তন ও সাজসজ্জা নিয়ে ভারতের মোটরযান আইনের বিধিনিষেধও আলোচনায় এসেছে।

এক ট্রাফিক কর্মকর্তার ভাষ্য, শোরুম থেকে বের হওয়ার সময় একটি গাড়ি নির্ধারিত ট্রাফিক ও মোটরযান বিধিমালা মেনেই তৈরি করা থাকে। এরপর গাড়িতে কোনো পরিবর্তন করতে হলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। পরিবর্তনের ধরন ও কারণ যাচাই করে অনুমতি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হয়।

মোটরযান আইনের ৫২ ধারায় গাড়ির পরিবর্তনের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এমন কোনো পরিবর্তন করা যাবে না, যার ফলে গাড়িটি নিবন্ধন সনদে উল্লেখ করা বৈশিষ্ট্য বা নির্মাতার নির্ধারিত মূল বৈশিষ্ট্য থেকে ভিন্ন হয়ে যায়। কোনো পরিবর্তন অনুমোদনযোগ্য হলেও আগে নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ির মূল পরিচয় বা নির্মাতার পরিচিতি পরিবর্তন কিংবা আড়াল করা, প্রয়োজনীয় অনুমতি ছাড়া গাড়ির সম্পূর্ণ রং পরিবর্তন করা অথবা নিষিদ্ধ উপকরণ ব্যবহার করলে গাড়ির মালিক আইনি ঝামেলায় পড়তে পারেন। লঙ্ঘনের ধরন অনুযায়ী গাড়ি জব্দও করা হতে পারে।

গাড়ির কাচে কালো ফিল্ম বা অতিরিক্ত কালো পর্দা ব্যবহারও নিষিদ্ধ। দিল্লি ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, কারখানায় সংযোজিত কাচের ক্ষেত্রে সামনের ও পেছনের কাচ দিয়ে অন্তত ৭০ শতাংশ দৃশ্যমান আলো এবং পাশের কাচ দিয়ে ৫০ শতাংশ দৃশ্যমান আলো প্রবেশের বিধান রয়েছে।

এ ছাড়া মোটরসাইকেলে অতিরিক্ত শব্দ করা শব্দনিরোধক যন্ত্র, অতিরিক্ত শক্তিশালী বাতি, অনুমোদনহীন বাড়তি আলো কিংবা ভুলভাবে উচ্চ আলো ব্যবহার করলেও ব্যবস্থা নেওয়া হতে পারে। চাপযুক্ত হর্ন ও একাধিক সুরের হর্নও নিষিদ্ধ পরিবর্তনের মধ্যে রয়েছে।

ব্যক্তিগত গাড়িতে ‘প্রেস’ লেখা স্টিকার বা সরকারি পরিচয়ের মতো দেখতে কোনো চিহ্ন ব্যবহার করলেও নজরদারির মুখে পড়তে পারেন মালিক। একইভাবে, অনুমতি ছাড়া গাড়ির নিবন্ধিত রং পরিবর্তন বা বড় ধরনের কাঠামোগত পরিবর্তনও করা যাবে না।

ট্রাফিক কর্মকর্তাদের পরামর্শ, গাড়ির যান্ত্রিক কার্যক্ষমতায় কোনো সমস্যা না হলেও কোনো পরিবর্তনকে স্বয়ংক্রিয়ভাবে বৈধ ধরে নেওয়া যাবে না। গাড়িতে পরিবর্তন আনার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন কি না, তা যাচাই করে নেওয়া উচিত।

এদিকে সম্প্রতি দিল্লি ট্রাফিক পুলিশ শহরজুড়ে এক সপ্তাহের বিশেষ অভিযান চালায়। অভিযানে ভুল পথে গাড়ি চালানোর ঘটনায় ৭ হাজার ৬৭৫টি জরিমানা করা হয়। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর জন্য জরিমানা করা হয় ২২ হাজার ৯৯২ জনকে এবং তিনজন করে মোটরসাইকেলে চলার ঘটনায় জরিমানা করা হয় ১ হাজার ৫৬৮ জনকে।

এ ছাড়া যানজটপ্রবণ এলাকায় চলাচলকারী ই-রিকশার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন অনিয়মের কারণে ই-রিকশাচালকদের বিরুদ্ধে ৭ হাজার ২৯৮টি জরিমানা করা হয়। গুরুতর অপরাধের কারণে জব্দ করা হয় ৬৩টি ই-রিকশা।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, নির্ধারিত নিয়ম না মানা যানবাহন শনাক্ত করে ব্যবস্থা নিতে শহরজুড়ে আরও একটি অভিযান চালানো হবে।

এ ছাড়া যানজটপ্রবণ এলাকায় চলাচলকারী ই-রিকশার বিরুদ্ধেও অভিযান চালানো হয়। বিভিন্ন অনিয়মের কারণে ই-রিকশাচালকদের বিরুদ্ধে ৭ হাজার ২৯৮টি জরিমানা করা হয়। গুরুতর অপরাধের কারণে জব্দ করা হয় ৬৩টি ই-রিকশা।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, নির্ধারিত নিয়ম না মানা যানবাহন শনাক্ত করে ব্যবস্থা নিতে শহরজুড়ে আরও একটি অভিযান চালানো হবে।

আরও পড়ুন

হাজার মাইল দূরের বিমানেও আঘাত হানবে চীনের নতুন ক্ষেপণাস্ত্র

সূত্র: হিন্দুস্তান টাইমস

/অ

  • জরিমানা
  • প্রেমিকা
এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুরে মাছে রং মেশানোয় তিন ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরে মাছে রং মেশানোয় তিন ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় আইসক্রিম কারখানায় জরিমানা
মাগুরায় আইসক্রিম কারখানায় জরিমানা
আনোয়ারায় ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
আনোয়ারায় ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
মোটরসাইকেলের সাইলেন্সর থেকে বিকট শব্দ, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা
মোটরসাইকেলের সাইলেন্সর থেকে বিকট শব্দ, কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।