দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে একটি ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীনভাবে আইসক্রিম উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কাজী সালিমুল হক মহিলা কলেজের সামনে অবস্থিত ওই শোরুমে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, শোরুমটির মালিক মো. খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে সেখানে গোপনে আইসক্রিম তৈরি করে বাজারজাত করে আসছিলেন। কারখানাটিতে আইসক্রিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় অনুমোদন বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
এ ছাড়া উৎপাদিত আইসক্রিমের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও ব্যবহৃত উপাদানের তালিকাও উল্লেখ ছিল না। মোড়কে ‘ঢাকা, বাংলাদেশ’ ঠিকানা ব্যবহার করা হলেও সেটি ভুয়া বলে অভিযানে জানানো হয়।
অভিযানে কারখানাটির বিএসটিআই অনুমোদন, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শোরুম মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত কাগজপত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত আইসক্রিম উৎপাদন ও বাজারজাত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সজল আহমেদ বলেন, প্রায় আড়াই বছর ধরে শোরুমের ব্যবসার আড়ালে ওই আইসক্রিম কারখানাটি পরিচালনা করা হচ্ছিল। অভিযানে কারখানাটির বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার বিষয়টি ধরা পড়ে।
যে আই