দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত এক বছরে ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী সরবরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক।
ইরানের তাসনিম সংবাদ সংস্থাকে তিনি বলেন, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত এক বছরে দেশটির প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ হয়েছে।
তালাই-নিক জানান, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ দ্রুত প্রতিস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে দেশীয়ভাবে তৈরি সামরিক সরঞ্জাম মোতায়েনের পাশাপাশি উৎপাদনও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ঝুঁকি কমানো এবং ‘শত্রুকে বিস্মিত’ করার লক্ষ্যে ইরান সামরিক প্রদর্শনী ও নতুন অস্ত্র উন্মোচনের সংখ্যা সীমিত করেছে।
ইরানের এই কর্মকর্তা বলেন, দেশের স্বাধীনতা, অস্তিত্ব ও পরিচয়কে লক্ষ্য করে এমন বিদেশি শক্তির আধিপত্য প্রতিরোধ ও মোকাবিলার একমাত্র উপায় হলো আরও শক্তিশালী ও ক্ষমতাবান হয়ে ওঠা।
সূত্র: আল-জাজিরা
/অ