দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অধিকৃত পশ্চিম তীরের হেবরনের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ সময় কয়েকটি যানবাহন ও সরঞ্জামে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
নিরাপত্তা সূত্রের বরাতে ওয়াফা জানায়, হেবরনের দক্ষিণে দেইর শামস এলাকায় একদল সশস্ত্র বসতিস্থাপনকারী ফিলিস্তিনিদের বাড়িঘরে পাথর ছুড়ে হামলা চালায়। এতে পাঁচজন আহত হন। এ সময় কয়েকটি ভেড়া চুরি করার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
হামলার সময় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সেও হামলা চালানো হয়।
স্থানীয় অধিকারকর্মী ওসামা মাখামরা ওয়াফাকে জানান, একদল বসতিস্থাপনকারী মাসাফের ইয়াত্তার শাব আল-বাতিম এলাকায় ইব্রাহিম আল-জাবারিনের বাড়িতে ঢুকে সম্পত্তির ক্ষয়ক্ষতি করে। পরে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম আল-জাবারিন ও তাঁর ছেলে জিবরিলকে আটক করে।
এদিকে নিরাপত্তা সূত্র জানিয়েছে, হেবরনের উত্তরে বেইত উম্মার শহরেও ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছে। এ সময় কয়েকটি বাড়িতে তল্লাশি চালানোর পর তিনজনকে আটক করা হয়।
সূত্র: আল জাজিরা
এমএস/