• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা জানালেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ আগস্ট ২০২৬, ২৩:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার কাছে ৫৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ কথা জানান তিনি। একই সঙ্গে চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠকের কথাও জানিয়েছেন ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কিমের সঙ্গে তার সম্পর্কের সমালোচনা ঠেকাতে গিয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, উত্তর কোরিয়ার নেতার সঙ্গে তার সুসম্পর্ক থাকা ‘খারাপ বিষয় নয়, বরং ভালো বিষয়’।

ট্রাম্পের দেওয়া ৫৭ সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে সুনির্দিষ্ট। এর আগে কোনো মার্কিন কর্মকর্তা প্রকাশ্যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানিয়েছিলেন কি না, তা স্পষ্ট নয়। প্রকাশ্য বিভিন্ন মূল্যায়নে সাধারণত উত্তর কোরিয়ার হাতে প্রায় ৫০ থেকে ৬০টি প্রস্তুত পারমাণবিক ওয়ারহেড থাকার কথা বলা হয়েছে। তবে দেশটির গোপনীয় পারমাণবিক কর্মসূচির কারণে সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন।

ট্রাম্পের দেওয়া ৫৭টি অস্ত্রের হিসাব কোনো গোপন মার্কিন গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কিম জং উনকে ‘খুবই শক্তিশালী খেলোয়াড়’ উল্লেখ করে ট্রাম্প বলেন, আগের প্রশাসনগুলো উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের মজুত গড়ে তোলার সুযোগ দিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি তার সঙ্গে ভালোভাবে মিশতে পারি—এটা ভালো বিষয়। আপনি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারেন না। আর আমি কিম জং উনকে খুব ভালোভাবে চিনি। আমাদের যদি একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট থাকে, তাহলে তিনি ঠিক থাকবেন।’

চলতি বছরের শেষ দিকে কিমের সঙ্গে তার বৈঠক হবে বলেও আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তবে সম্ভাব্য বৈঠকের তারিখ বা স্থান জানাননি তিনি। নভেম্বর মাসে এশিয়া সফরের সময় বৈঠকটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো শীর্ষ বৈঠক ঘোষণা করা হয়নি।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত অত্যন্ত গোপনীয়। বিভিন্ন সংস্থার প্রকাশিত হিসাবেও কিছুটা পার্থক্য রয়েছে। ২০২৪ সালে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের এক মূল্যায়নে বলা হয়েছিল, উত্তর কোরিয়া প্রায় ৫০টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করে থাকতে পারে। দেশটির কাছে সর্বোচ্চ ৯০টি পারমাণবিক ওয়ারহেড তৈরির মতো বিভাজ্য পদার্থ থাকতে পারে বলেও ওই মূল্যায়নে উল্লেখ করা হয়।

এর মধ্যেই চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তার যুক্তি, এই মহড়া ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার কাছে ‘অনুপযুক্ত ও বৈরী’ বার্তা পাঠায়। বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মহড়ার সময় কমিয়ে শুক্রবার তা শেষ করা হবে।

কিমের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করতে ট্রাম্পের নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে এটি সর্বশেষ পদক্ষেপ। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। তবে ২০১৯ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে কোনো চুক্তি ছাড়াই আলোচনা ভেঙে যায়।

ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে কিমের বোন কিম ইয়ো জং অবশ্য বলেছেন, সামরিক মহড়া কমিয়ে দেওয়া যথেষ্ট নয়। ওয়াশিংটনের উত্তর কোরিয়া নীতি এখনো বৈরী বলে মন্তব্য করেছেন তিনি।

বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের জানুয়ারির হিসাব অনুযায়ী, রাশিয়ার সামরিক মজুতে প্রায় ৪ হাজার ৪০০টি এবং যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৭০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। চীনের রয়েছে ৬২০টি, ফ্রান্সের ২৯০টি, যুক্তরাজ্যের ২২৫টি, ভারতের ১৯০টি, পাকিস্তানের ১৭০টি এবং ইসরায়েলের ৯০টি।

একই সংস্থার হিসাবে উত্তর কোরিয়ার কাছে প্রায় ৬০টি প্রস্তুত পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচির গোপনীয়তার কারণে সঠিক সংখ্যা নির্ধারণে অনিশ্চয়তা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

আরও পড়ুন

ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনাদের সংখ্যা জানাল পেন্টাগন

সূত্র: ফক্স নিউজ

/অ

  • উত্তর কোরিয়া
  • পারমাণবিক অস্ত্র
  • ডোনাল্ড ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরানের পাশে দাঁড়ানো দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের পাশে দাঁড়ানো দেশগুলোকে ট্রাম্পের হুঁশিয়ারি
ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, শঙ্কার মুখে রিপাবলিকানরা
ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, শঙ্কার মুখে রিপাবলিকানরা
ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
কোরীয় স্বাধীনতা দিবসে পুতিনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা কিমের
কোরীয় স্বাধীনতা দিবসে পুতিনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা কিমের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।