দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলি হামলায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) আরও ছয় সহকর্মীর মৃত্যুর ঘটনায় ফৌজদারি তদন্ত বন্ধ করে দেওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ইসরায়েলের এ সিদ্ধান্ত অস্ট্রেলিয়া-ইসরায়েল সম্পর্কের একটি কঠিন সময়ে এসেছে।
অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েলি রাষ্ট্রদূত হিলেল নিউম্যানকে পার্লামেন্ট হাউসে তলব করে অস্ট্রেলিয়া।
পেনি ওং বলেন, জোমি ফ্রাঙ্ককম ও তার ডব্লিউকেসির সহকর্মীদের হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম না চালানোর সিদ্ধান্তে অস্ট্রেলিয়া ক্ষুব্ধ। তদন্তে উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোরও এর মাধ্যমে কোনো সমাধান হয়নি।
তিনি বলেন, ‘একজন অস্ট্রেলীয় মানবিক সহায়তাকর্মী প্রথম হামলায় নয়, বরং একটি মানবিক সহায়তা বহরের ওপর তিনটি পৃথক হামলার প্রেক্ষাপটে নিহত হয়েছেন।’
ইসরায়েলি হামলায় ব্যবহৃত ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশের দাবিও পুনর্ব্যক্ত করেন পেনি ওং। একই সঙ্গে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জোমি ফ্রাঙ্ককমের পরিবারের সঙ্গে পরামর্শ করার কথা জানান তিনি।
এর আগে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব মানবিক দিবসে সিদ্ধান্তটি ঘোষণার মাত্র কয়েক মুহূর্ত আগে অস্ট্রেলিয়া বিষয়টি জানতে পারে। এ ঘটনাকে জোমির স্বজন, মানবিক সহায়তাকর্মী ও সব অস্ট্রেলীয় নাগরিকের জন্য বিশেষভাবে অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি।
পেনি ওং বলেন, ইসরায়েলি সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে যে জোমি ও তার সহকর্মীদের গাড়িতে হামলার পেছনে সেনাবাহিনীর নিয়ম মেনে চলায় ‘গুরুতর ব্যর্থতা’, ভুল পরিচয় শনাক্তকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে ত্রুটি ছিল। তারপরও ফৌজদারি তদন্ত না চালানোর সিদ্ধান্ত কোনোভাবেই প্রত্যাশিত জবাবদিহির পর্যায়ে পৌঁছায়নি।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া ইসরায়েলের কাছে জবাবদিহি নিশ্চিত করার দাবি অব্যাহত রাখবে। গণতান্ত্রিক দেশগুলোর নিজেদের জন্য আরও উচ্চমানের জবাবদিহি নিশ্চিত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের এপ্রিলে গাজায় স্পষ্টভাবে চিহ্নিত ত্রাণবাহী গাড়ির বহরে ইসরায়েলি বিমান হামলায় জোমি ফ্রাঙ্ককমসহ ডব্লিউকেসির সাত কর্মী নিহত হন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
যে আই