দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে তিনি বলেন, হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এসব মন্তব্য করেন।
পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ তুলে রামদেব বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে।’
তিনি বলেন, ‘একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’
পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন রামদেব। একই সঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের মত তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।
ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে করা আইন নিয়ে কথা বলতে গিয়ে রামদেব বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ মূলত ‘রাজনৈতিক বক্তব্যের অংশ’। তিনি বলেন, ভবিষ্যতে যেন কাউকে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
রামদেব বলেন, ‘হিন্দু, ইসলাম বা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’
তিনি আরও বলেন, তিনি চান ভারত বিশ্বের সেরা গণতন্ত্রে পরিণত হোক এবং ভারতীয় নাগরিকরা বিশ্বের সেরা নাগরিক হোক। ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হওয়া, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমান হওয়া এবং ভারতীয় পাসপোর্টকে এত শক্তিশালী করার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি, যাতে বিশ্বের কোথাও ভারতীয়দের ভিসার প্রয়োজন না হয়।
সুত্র-ইন্ডিয়া টুডে
এমএম/